চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবছর পর ফিরে ক্যারিবীয়দের টেস্ট অধিনায়ক রোস্টন চেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১৭, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন টেস্ট অধিনায়ক নিযুক্ত হয়েছেন রোস্টন চেজ। দুই বছরেরও বেশি সময় আগে শেষ টেস্ট খেলা এই অলরাউন্ডার ক্রেইগ ব্র্যাথওয়েটের স্থলাভিষিক্ত হলেন। গত মার্চে পদত্যাগ করেছিলেন ব্র্যাথওয়েট। আর ৩৩ বর্ষী চেজের ডেপুটি হিসেবে আছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান।

চেজ এর আগে একটি ওয়ানডে এবং একটি টি-টুয়েন্টিতে ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়েছেন। টেস্টে তার প্রথম অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের হোম সিরিজ, যা ২৫ জুন ব্রিজটাউনে তার ঘরের মাঠে শুরু হবে। অধিনায়ক হিসেবে অজিদের বিপক্ষেই হবে তার প্রথম টেস্ট। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ এটি।

রোস্টন চেজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার টেস্ট খেলেছেন ২০২৩ সালের মার্চে। জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচের পর উইন্ডিজরা তাকে ছাড়াই আরও ১৩টি টেস্ট খেলেছে।

এপর্যন্ত ৪৯টি টেস্ট খেলে ২৬.৩৩ গড়ে রান করেছেন মোট ২২৬৫, যার মধ্যে পাঁচটি সেঞ্চুরি রয়েছে। তার নামের পাশে ৮৫টি উইকেটও আছে, ২০১৯ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৬০ রানে ৮ উইকেট শিকার করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজজোমেল ওয়ারিকানব্র্যাথওয়েটরোস্টন চেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT