চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের কাছে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু উইন্ডিজের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, উইন্ডিজের ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রলিয়ার সঙ্গে টেস্ট সিরিজে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়। হার দিয়ে টি-টুয়েন্টি সিরিজও শুরু করেছে স্বাগতিক দলটি। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে উইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময় সোমবার সকালে কিংস্টনের স্যাবিনা পার্কে টস জিতে উন্ডিজকে আগে ব্যাটে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করে শাই হোপের দল। জবাবে ৩ উইকেট আর ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ আরও বেশি হওয়ার সুযোগ ছিল। শেষদিকে ৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে সেটি সম্ভব হয়নি। ১৮ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান করেছিল তারা। ১৯তম ওভারে ১ রান নিতে ৩ উইকেট হারায়। ইনিংসের শেষ ওভারে আসে কেবল ৫ রান, ১ উইকেটের বিনিময়ে।

Banglabid

শেষ দুই ওভারে ৪ উইকেট হারিয়ে কেবল ৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে যেভাবে ব্যাট করেছে, ২০০ রানের আভাস ছিল। ওপেনার শাই হোপ ৩৯ বলে ৫৫, তিনে নামা রোস্টন চেজ ৩২ বলে ৬০ ও চারে নামা শিমরন হেটমায়ার ১৯ বলে ৩৮ রান করে ভালো শুরু এনে দেন। নিচের দিকে কেউ দুই অংকের ঘর ছুঁতে পারেননি। তিনজন মেরেছেন ডাক। ৯ বলে খেলে ৮ রান করেন আন্দ্রে রাসেল।

অজিদের হয়ে ৪ ওভারে ৩৬ রান খরচায় ৪ উইকেট শিকার বেন দারশুইসের। একটি করে উইকেট নেন শন অ্যাবোট, কুপার কনোলি ও নাথান এলিস।

অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক টি-টুয়েন্টিতে ফিফটি হাঁকান মিচেল ওয়েন। ২৭ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন। আরেকটি ফিফটি আসে ক্যামেরন গ্রিনের ব্যাটে। ২৬ বলে ৫১ রান করেন ডানহাতি ব্যাটার। জোড়া ফিফটিতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

Reneta

ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, আলঝারি জোসেফ ও গুডাকেশ মোতি নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েনওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT