ক্রিকেট

অজিদের মাটিতে উইন্ডিজকে গর্বিত করতে চান ব্র্যাথওয়েট

ব্র্যাথওয়েট সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্র্যাথওয়েট সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পেছনে বিভিন্ন স্পন্সর ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এমাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। অজিদের মাটিতে গত ২৭ বছরে ১৬টি টেস্ট খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি ক্যারিবীয় দল। সেই ইতিহাস বদলাতে চান অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট। পারফরম্যান্স দিয়ে নিজেদের তুলে ধরতে পারবেন বলে আশাবাদী ক্যারিবিয়ান অধিনায়ক।

অজিদের মাটিতে ১৭ জানুয়ারি থেকে শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। মাঠের লড়াইকে সামনে রেখে বেশ আগেভাগে অস্ট্রেলিয়ায় পা রেখেছে উইন্ডিজ। অনুশীলন ক্যাম্পের সঙ্গে ব্র্যাথওয়েটরা খেলেছেন একটি প্রস্তুতি ম্যাচও।

প্রস্তুতি ম্যাচ শেষে দলের একাদশ কেমন হতে পারে তা নিয়ে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন আগেভাগেই। মূল লড়াইয়ের আগে টেস্ট প্রসঙ্গে ৩১ বর্ষী ব্র্যাথওয়েট বলেছেন, ‘একাদশ নিয়ে মোটামুটি পরিষ্কার। অনুশীলন ক্যাম্পে এবং এই প্রস্তুতি ম্যাচে ছেলেরা যেভাবে নিজেদের মেলে ধরেছে, তাতে আমি খুশি। এখন ব্যাপারটি হল, পরের সপ্তাহের এই সময়টায় ওয়েস্ট ইন্ডিজকে গর্বিত করার।’

প্রথম টেস্টের ভেন্যু অ্যাডিলেড ওভালে লম্বা সময় ধরে অনুশীলন করার সুযোগ পেয়েছে ব্র্যাথওয়েট বাহিনী। বলেছেন, ‘অ্যাডিলেডে লম্বা সময় ধরে অনুশীলন করতে পারা, পিচ, কন্ডিশন ও সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাওয়া আমাদের জন্য দারুণ। দল হিসেবে আমরা খুবই সন্তুষ্ট। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ এবং ছেলেরা তা যতটা সম্ভব ভালোভাবে কাজে লাগিয়েছে।’

বিষয়:অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চ্যাম্পিয়নশিপ ব্র্যাথওয়েট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…