চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশপ্রেম ও বিদেশের হাতছানির দ্বন্দ নিয়ে বিটিভির নাটক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

আদিল নামের ছেলেটা ভালোবাসে দেশ, দেশের মানুষ ও প্রকৃতিকে। সাহিত্যপ্রেমী আদিল চেয়েছিল কবি হতে, লেখক হতে। কিন্তু বাবার ইচ্ছায় সে ইঞ্জিনিয়ার হয়। অথচ সে চিরকালই অংকটাকে ঘৃণা করতো। ক্যালকুলাসের সূত্রের চেয়ে রবীন্দ্রনাথের রচনাসমগ্র তার কাছে বেশি প্রিয়।

আদিলের ফার্স্টক্লাস ফার্স্ট হওয়ার খবরে সবচেয়ে বেশি খুশি হয় আফরিন, যার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সে পাশ করে বের হওয়ার পরে তার বাবা ইয়াকুব আলি সিদ্ধান্ত নিলেন তার বিয়ে আফরিনের সঙ্গে নয়, বিয়ে হবে ধনী উসমান হায়দারের একমাত্র সুন্দরী কন্যা রামিসার সঙ্গে। তাকে তার বাবা-মা বোঝায় তোমার অসচ্ছল পরিবার, বাড়িতে বিধবা বোন, ছোট বোনের এখনো পড়াশোনা শেষ হয়নি- তাকেও বিয়ে দিতে হবে, কত খরচ।

সেই বিবেচনায় আদিল দেখা করতে যায় রামিসার সাথে। দেশপ্রেমিক আদিল জানতে পারে রামিসার ইচ্ছা বিয়ে করে জামাই নিয়ে দেশের বাইরে স্থায়ী হওয়া। একদিকে নিজের ভালোবাসা, দেশপ্রেম, স্বাধীনভাবে নিজের স্বপ্ন পূরণের ইচ্ছে ও অন্যদিকে রাজকন্যা, রাজত্ব ও বিদেশে বিলাসী জীবনের হাতছানি। আদিল কোন জীবনটাকে বেছে নেবে?

এমন গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এ সপ্তাহের নাটক ‘হায়ার ম্যাথমেটিক্স’। মাসুদুর রহমানের রচনায় এটি প্রযোজনা করেছেন মোল্লা আবু তৌহিদ। নাটকটিতে অভিনয় করেছেন- তনয় বিশ্বাস, লাবণ্য চৌধুরী, দিলরুবা দোয়েল, মাসুম বাশার, শেখ স্বপ্না, বিমল ব্যানার্জি, সানন্দা, শেফালিসহ আরো অনেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি থেকে জানানো হয়েছে, ‘হায়ার ম্যাথমেটিক্স’ প্রচারিত হবে ২৮ সেপ্টেম্বর, শনিবার রাত ৯টা ৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনয় বিশ্বাসদিলরুবা দোয়েলনাটকবিটিভির নাটকবিমল ব্যানার্জিমাসুম বাশারলাবণ্য চৌধুরীশেখ স্বপ্নাশেফালিসানন্দাসাপ্তাহিক নাটক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

জুন ১৬, ২০২৬

সিনেপ্লেক্সের সামার ফেস্টে চলবে চার আলোচিত সিনেমা

জুন ১৬, ২০২৬

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের অনুরোধপত্র

জুন ১৬, ২০২৬

চৌর্যবৃত্তির প্রাথমিক সত্যতা: ঢাবি অধ্যাপক রিদওয়ানুল হকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জুন ১৬, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে প্রধানমন্ত্রী কোন দলের সমর্থক!

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT