চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের উপহার বিস্ফোরণে বর ও বরের ভাইয়ের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক
A A

ভারতের ছত্তিশগড় অঞ্চলের কবিরধাম জেলার একটি বাড়িতে বিয়ের উপহার হিসেবে পাওয়া হোম থিয়েটার মিউজিক সিস্টেম বিস্ফোরণের ফলে একজন নববিবাহিত ব্যক্তি ও তার বড় ভাই নিহত হয়েছেন। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল সোমবার কবিরধাম জেলার রায়পুর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ছত্তিশগড়-মধ্যপ্রদেশ সীমান্তের মাওবাদী প্রভাবিত এলাকায় ঘটনাটি ঘটেছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। হোম থিয়েটার সিস্টেমটি যে কক্ষে রাখা হয়েছিল বিস্ফোরণের ফলে সেই কক্ষের দেয়াল এবং ছাদ ধসে পড়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ২২ বছর বয়সী হেমেন্দ্র মেরাভি চলতি মাসের ১ তারিখে বিয়ে করেন। গতকাল তিনি এবং পরিবারের কয়েকজন সদস্য বাড়ির একটি ঘরে বসে বিয়ের উপহারের মোড়ক খুলছিলেন। উপহার হিসেবে পাওয়া একটি হোম থিয়েটার সিস্টেমের মোড়ক খুলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে বিকট বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই সদ্য বিবাহিত মেরাভির মৃত্যু হয়।

Banglabid

এই ঘটনায় দেড় বছরের একটি শিশুসহ চারজন আহত হয়। আহত অবস্থায় তাদের কাওরাধা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেরাভির ৩০ বছর বয়সি ভাই রাজকুমার মারা যায়। বাকিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনা সম্পর্কে অবহিত হওয়ার পরপরই ফরেনসিক বিশেষজ্ঞসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে রেঙ্গাখার থানার স্টেশন হাউস অফিসার দুর্গেশ রাওতে বলেন, কক্ষ পরিদর্শনের সময় অন্য কোনো দাহ্য বস্তু পাওয়া যায়নি যা বিস্ফোরণ ঘটাতে পারে। তিনি বলেন, কক্ষে থাকা মিউজিক সিস্টেমই একমাত্র সরঞ্জাম যা বিস্ফোরিত হয়েছিল। তবে তদন্তের পর বিস্ফোরণের আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছত্তিশগড়ভারতভারত-উপহার বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, বাড়ল তেলের দাম

আগস্ট ১০, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ১০, ২০২৬

মাথার চুল বিক্রি করে ঘরভাড়া, পাশে প্রতিমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের তিয়ানজিনে কৃষি যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী অক্টোবরে

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’, মৃত্যুর আগে শেষ ভয়েস মেসেজ

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT