চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা দেখিয়েছি, ভালো ক্রিকেট খেলতে পারি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে দাপুটে জয়ের পর শেষ ম্যাচে ৭৪ রানে হেরেছে বাংলাদেশ। হাতছাড়া হয়েছে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ। লাল-সবুজরা পাকিস্তানের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে নেমে ১০৪ রানে অলআউট হয়। ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে লিটন দাসের দল। টানা দুই সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন বলেছেন, ‘আমরা দেখিয়েছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’

‘আমরা শ্রীলঙ্কা ও পাকিস্তানের সাথে পুরো সক্ষমতা নিয়ে খেলেছি। আমরা শুরু করেছি এবং দেখিয়েছি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। চেষ্টা থাকবে যেন ধারাবাহিকভাবে এমন ক্রিকেট খেলতে পারি।’

লিটন বলেছেন, ‘খেয়াল করেছি আমরা নতুন বলে বেশ ভালো করেছি। আমাদের ডেথ ওভারে বোলিংয়ে আরও উন্নতি করতে হবে। যতবেশি ভালো উইকেটে খেলতে পারবো ততোই বোলারদের ম্যাচ জেতানোর সুযোগ থাকবে।’

‘মোস্তাফিজ ডেথ ওভারে ভালো করেন।বিশ্বকাপের আগপর্যন্ত অন্যরা সবাই যদি ডেথ ওভারে নিজেদের বোলিংয়ে উন্নতি করেন, তাহলে সেখানেও আমরা ভালো করবো।’

এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শেষ ম্যাচে মিরপুরের উইকেট নিয়ে লিটন বলেছেন, ‘মিরপুরের উইকেট বেশ ভালো ছিল। আমার কাছে, আগের দুটি ম্যাচের চেয়ে এটা বেটার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল।’

‘আমরা বোলিং ইউনিট ভালো করেছি। অধিনায়ক হিসেবে মনে করি ১৮০ তাড়া করার মতো। পাওয়ার প্লের ৬ ওভারে আমরা ম্যাচটি হারিয়ে ফেলেছি। ব্যাটিং ইউনিটে আমরা ব্যর্থ হয়েছি।’

ট্যাগ: টু-টুয়েন্টিপাকিস্তানবাংলাদেশলিটন দাশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে বিটিএসের এজেন্সির বিরুদ্ধে পুলিশি অভিযান

পরবর্তী

রাজধানীতে বেড়েছে নিত্য পণ্যের দাম, অস্বস্তিতে সাধারণ মানুষ

পরবর্তী
বাংলাদেশের বাজারে সবজি, মাংস ও শাকসবজি বিক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বেড়েছে নিত্য পণ্যের দাম, অস্বস্তিতে সাধারণ মানুষ

আনন্দিত ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষিদ্ধ হচ্ছেন না মেসি-আলবা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT