বাংলাদেশ

‘ডিসেম্বরে শেখ হাসিনার আসা না আসা নিয়ে কোন টেনশন নেই’

‘ডিসেম্বরে শেখ হাসিনার আসা না আসা নিয়ে কোন টেনশন নেই’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনার আসা না আসা নিয়ে আমাদের কোন টেনশন নেই। আমরা চাই তিনি আসুক। তার-তো শাস্তি হয়েছে। আমরা-তো আরও তাকে ধরে নিয়ে আসতে চাচ্ছি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, যারা অপরাধ করেছে তাদের বিচার-তো হতে হবে। একটা দল অপরাধ করে চলে গেল; কিন্তু এখন পর্যন্ত কোন পর্যায়ের কেউ অনুতপ্ত নয়। যে দলের প্রধান এখনও প্রকাশ্যে হুমকি দেয়-তাদের বিষয়ে রিকনসিলিয়েশনের (সমঝোতা) সুযোগ নেই। মানবতা বিরোধী অপরাধের বিচার-তো হতেই হবে।

আওয়ামী লীগের সাথে সমঝোতা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অপরাধের ক্ষমা চাওয়ার পর এমন প্রশ্ন উঠতে পারে—সমঝোতা হবে কিনা? সেই আলাপ পরে হবে।

সম্প্রতি এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে উপদেষ্টা বলেন, এলপিজি-ডিলারের তালিকা করতে দায়িত্ব দেয়া হয়েছে জেলা প্রশাসকদের। কে কত পেল তার তালিকা, বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করবেন তারা। উল্লেখযোগ্য অসামঞ্জস্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:আওয়ামী লীগ এলপিজি গ্যাস ডা. জাহেদ উর রহমান শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…