চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেকেআরের সহকারী কোচ হলেন ওয়াটসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রাকৃতিক পরিবেশে একজন পুরুষের মুখের ছবি, সূর্যালোকে উজ্জ্বল. Channel i News - চ্যানেল আই নিউজ

শেন ওয়াটসন

আইপিএল ২০২৬ মৌসুমের জন্য অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে সহকারী কোচ করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তিনি প্রধান কোচ অভিষেক নায়ার এবং মেন্টর ডোয়াইন ব্রাভোর সাথে টিম ম্যানেজমেন্টে যোগ দিয়েছেন।

অজি সাবেক অলরাউন্ডার সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচ ছিলেন। তার পাশাপাশি নিউজিল্যান্ডের সাবেক বোলার টিম সাউদিও কেকেআর কোচিং স্টাফে যুক্ত হয়েছেন। ২০২৫ সালের আইপিএলে দলটি সপ্তম স্থানে থেকে শেষ করেছিল। এরপর থেকে দলটিকে পুনর্গঠিত করা হচ্ছে।

কেকেআরে যোগ দেয়ার পর বিবৃতিতে ওয়াটসন বলেছেন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের। সবসময় কেকেআর ভক্তদের আবেগ এবং শ্রেষ্ঠত্বের প্রতি দলের প্রশংসা করেছি। কলকাতাকে আরেকটি শিরোপা এনে দিতে আমি কোচিং গ্রুপ এবং খেলোয়াড়দের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’

Banglabid

আইপিএলে কোচ হিসেবে ওয়াটসনের এটি দ্বিতীয় দায়িত্ব। ২০২২ এবং ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি তিনি এমএলসিতে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচের পদ ছেড়ে দেন। সেখানে তিন মৌসুম কাজ করেছেন।

ওয়াটসন বিবিএল এবং পিএসএলে শিরোপাজয়ী দলের অংশ ছিলেন। তিনি ২০১৯/২০ মৌসুমে বিপিএলে রংপুর রাইডার্সে ছিলেন। ২০০৮ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে তার আইপিএল ক্যারিয়ার শেষ করেন।

২০১৮ সালে চেন্নাইয়ের শিরোপা জয়ী দলের ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওয়াটসন। সেই মৌসুমে ফাইনালে সেঞ্চুরিসহ ১৫ ইনিংসে ৫৫৫ রান করেছিলেন, যা দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছিল। ওয়াটসন ২০১৬ এবং ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুই মৌসুম খেলেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলওয়াটসনকেকেআরকোচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাসিনা দেশের অর্থনীতি শূন্যের কোটায় নিয়ে গেছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ছবি: টুকসার ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে প্রেস ব্রিফিং।

টুকসার ঘোষণাপত্র প্রকাশ: শ্রম অভিবাসন ব্যবস্থার কার্যকর সংস্কারের আহ্বান

আগস্ট ১১, ২০২৬

এসএসসিতে ফল বিপর্যয়, একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT