চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট শহরে ঢুকছে পানি, পানিবন্দী প্রায় ৭ লাখ মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ০১, জুন ২০২৪
জনপদ, সিলেট
A A
সিলেট শহরে প্রবল বন্যার কারণে পানিবন্দী মানুষ ও জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মেঘালয়ের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি এবার সিলেট সদর উপজেলা ও নগরে প্রবেশ করছে। জরুরি পরিস্থিতিতে নগরে আশ্রয়কেন্দ্র ও কন্ট্রোল রুম খুলেছে নগর কর্তৃপক্ষ। পানিবন্দী পরিবারগুলোকে উদ্ধার করা ও প্রয়োজনীয় খাবার পৌঁছে দিতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।

দু’দিনের বন্যায় এখন পর্যন্ত সাড়ে ৬ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। জেলার ১৩ উপজেলার মধ্যে ৮ উপজেলার ৪৮টি ইউনিয়ন এখন পর্যন্ত প্লাবিত হয়েছে। এসব এলাকায় ৫৪৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শুক্রবার সন্ধ্যায় সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমা ছাড়িয়েছে। এখন বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই পয়েন্টে ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ জানায়, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বৃহস্পতিবার জরুরি সভা করে পরিস্থিতি মোকাবেলায় সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। গঠন করা হয়েছে জরুরি উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবি দল।

শুক্রবার বিকেলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ নগরের প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন। তারা ১৫ নম্বর ওয়ার্ডের সোবহানীঘাট, যতরপুর, উপ-শহর, তেররতন, কুশিঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আশ্রয়কেন্দ্রে পৌঁছানো এবং তাদের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভারপ্রাপ্ত মেয়র।

তিনি জানান, এখন পর্যন্ত ৪০টি পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে। পানি বাড়তে থাকলে আরও অনেক পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেওয়া প্রয়োজন হতে পারে। এ জন্য প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরসহ কর্মকর্তা-কর্মচারিদের সতর্ক থাকতে বলা হয়েছে।

Reneta

তবে, সুরমার কানাইঘাট পয়েন্ট এবং কুশিয়ারার অমলশীদ ও শেওলা পয়েন্টে পানি কিছুটা কমেছে। যদিও এই তিন পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট পয়েন্টে ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও ২৪ ঘণ্টায় ৪৬ সেন্টিমিটার পানি কমেছে। অমলশীদে এখনও ২০৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে পানি কমেছে ১০ সেন্টিমিটার। শেওলা পয়েন্টে এখনও বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই পয়েন্টেও ২৪ ঘণ্টায় পানি কমেছে ৯ সেন্টিমিটার পানি কমেছে।

সিলেট জেলা প্রশাসন জানায়, বৃহস্পতিবার রাত পর্যন্ত জেলার ৪৮টি ইউনিয়নে ৬ লাখ ৪৪ হাজার মানুষ কবলিত হয়েছেন। বন্যা কবলিত উপজেলাগুলো হচ্ছে- জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, সিলেট সদর ও গোলাপগঞ্জ।

ইতোমধ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গত মানুষের খোঁজ নিতে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান উপজেলাগুলোতে পরিদর্শন করেছেন। সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি উপজেলার মানুষের জন্য ২০০ বস্তা করে মোট এক হাজার বস্তা শুকনো খাবার, ১৫ টন করে ৭৫ টন চাল, ৫০ হাজার টাকা করে আড়াই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। প্লাবিত এলাকা ছাড়াও আশপাশের উপজেলাগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে।

বন্যার্তদের স্বাস্থ্য সেবার প্রদানের জন্য ইউনিয়নভিত্তিক ১৩১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানান সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর উদ্দিন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন জানান, বন্যা কবলিত উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে। জেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ে কন্ট্রোল-রুম খোলা হয়েছে। বন্যা-কবলিত মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পানিবন্দি লক্ষাধিক মানুষসিলেটসিলেটে বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT