ক্রিকেট

মিরপুরের পরিণতি সিলেটে এড়াতে পারবে বাংলাদেশ?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট

মিরপুরের পরিণতি সিলেটে এড়াতে পারবে বাংলাদেশ?

টেস্ট চ্যাম্পিয়নশিপে যেখানে ফাইনালে খেলার স্বপ্ন বুনছিল বাংলাদেশ, সেখানে দেখতে হচ্ছে বড় হোঁচট। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথমটি হার ৮ উইকেটে। ম্যাচে টাইগারদের ছিল বেশকিছু ভুল, জানালেন কোচ ফিল সিমন্স। দ্বিতীয় টেস্টে সেগুলো না করার কথা বললেন তিনি।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটে জিতে এগিয়ে ক্যারিবীয়রা।

দ্বিতীয় ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সিমন্স বলেছেন, ‘আমাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করতে পেরেছে, এমন দল খুব একটা দেখিনি। তবে এবার আমরা ভালো বোলিং করতে পারিনি এবং সেটাও আমরা মেনে নিয়েছি। এমন সবসময় ঘটে না। স্পিনাররা আমাদের মূল শক্তির অংশ। এখন অনেক ফাস্ট বোলার উঠে আসছে এবং স্পিনাররাও আমাদের শক্তির জায়গা।’

‘আমরা স্বীকার করছি এবং নিজেদের দায় নিচ্ছি যে, যতটা ভালো ব্যাট করা উচিত ছিল আমরা তা করতে পারিনি। তারা ভালো বল করেছে। তবে টেস্টে প্রতিপক্ষ ভালো বল করতেই আসবে। কাজেই আমাদের ব্যাটিং ধরন পাল্টাতে হবে। তাদের বিপক্ষে কীভাবে খেলব, কীভাবে রান তুলব, কীভাবে রক্ষণাত্মক থাকব, প্রথম টেস্টে যেসব বিষয় আমরা সঠিকভাবে করতে পারিনি, সেসবে উন্নতি করতে হবে।’

বিষয়:ঢাকা দ্বিতীয় টেস্ট প্রথম টেস্ট ফিল সিমন্স সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…