চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরালায় বর্জ্য কারখানায় আগুন: বিষাক্ত ধোঁয়ায় হাজারও মানুষ আক্রান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের ব্রহ্মপুরম বর্জ্য কারখানায় লাগা আগুন থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে আশপাশের সবকিছু।

বিবিসির এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

জানা যায়, স্থানীয় দমকল কর্মীরা বর্জ্য কারখানায় আগুন নেভানোর চেষ্টা করছে যার ফলে শহরের অনেক এলাকা বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে। স্থানীয় বর্জ্য কারখানাটিতে প্রতিদিন কয়েক টন বর্জ্য প্রক্রিয়াজাত করা হয়ে থাকে। গত সপ্তাহে আগুনের সূত্রপাত হয়

Banglabid

আগুনের ধোঁয়ায় দমকল কর্মীদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থেকে ফায়ার সার্ভিস বিভাগের অন্তত ২০ জন কর্মকর্তার শ্বাসকষ্টের সমস্যা হয়েছে বলে জানা যায়।

স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে স্কুল বন্ধের ঘোষণা দেয়ার পাশাপাশি বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে এবং বাইরে বের হলে এন-৯৫ মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

কর্মকর্তারা বলছেন, প্রচণ্ড গরমের কারণে বছরের এই সময়ে এখানে আগুন লাগা সাধারণ ঘটনা। স্থানীয়রা এর আগেও এখানে প্লাস্টিক পোড়ানোর কারণে অগ্নিকাণ্ড এবং কথিত স্বাস্থ্যঝুঁকির বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

Reneta

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ‘বীনা জর্জ’ বয়স্ক ব্যক্তি, শিশু, গর্ভবতী মহিলা এবং শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের ধোঁয়ার সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT