ক্রিকেট

আফ্রিদির পর ওয়াসিমও চোটে

পাকিস্তান ক্রিকেটাররা মাঠে হাসি-মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেটাররা মাঠে হাসি-মজা করছে, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ মুহূর্ত উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহিন আফ্রিদির পর এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ওয়াসিম জুনিয়রও। পাকিস্তানের বোলিং অ্যাটাককে আবারও বিপদে ফেলল ইনজুরি। বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার হাসান আলী। 

শনিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

‘সাইড স্ট্রেনের কারণে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এশিয়া কাপের দল থেকে ছিটেকে গেছেন। বুধবার পাকিস্তানের অনুশীলন সেশনে বোলিং করার সময় চোট পান তিনি। ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতিক্রমে তার পরিবর্তে হাসান আলীকে দলে নেয়া হয়েছে। ’

বৃহস্পতিবার দলের অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন ওয়াসিম। ইনজুরি সত্ত্বেও তখন অনুশীলন চালিয়ে গেছেন ডানহাতি এ পেসার। এক পর্যায় পিঠের ব্যথা বাড়লে স্ক্যান করতে হাসপাতালে পাঠানো হয় তাকে। বিবৃতি ওয়াসিমের ফিরতে বেশ সময় লাগবে বলে জানিয়েছে পিসিবি।

বিষয়:আফ্রিদি এশিয়া কাপ ২০২২ ওয়াসিম পাকিস্তান পিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…