ক্রিকেট

জোড়া সেঞ্চুরিতে ওয়ার্নার-মার্শের রেকর্ড জুটি

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জোড়া সেঞ্চুরিতে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার জোড়া সেঞ্চুরিতে উদযাপন করছে, মাঠে খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম দুই ম্যাচে বড় পরাজয়। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে স্বস্তির জয়। চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চিরচেনা ছন্দে ফিরেছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার ঝড় তুলেছেন পাকিস্তানি বোলারদের বিপক্ষে। জোড়া সেঞ্চুরিতে গড়েছেন রেকর্ড। অজিদের হয়ে বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দুজনে। এক রানের জন্য সব উইকেট মিলিয়ে বিশ্বমঞ্চে অজিদের সর্বোচ্চ রানের জুটিটা স্পর্শ করতে পারেননি। বিচ্ছিন্ন হয়েছেন ২৫৯ রানে।

বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে অজিদের রেকর্ডের মালিক ছিলেন শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিন। ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে কানাডার বিপক্ষে ১৮৩ রান তুলেছিলেন দুজনে। একযুগ পর একই মাঠে সেটি টপকে গেলেন মার্শ ও ওয়ার্নার।

বিশ্বকাপে অজিদের যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ২৬০। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে গড়েছিলেন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ওয়ার্নার-মার্শ জুটিতে থেমেছেন তার এক রানে আগে।

শুক্রবার বেঙ্গালুরুতে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৩৫ ওভারে ২ উইকেটে ২৬৪ রান। ডেভিড ওয়ার্নার ৯৮ বলে ১২৬ রানে ও স্টিভেন স্মিথ ৩ বলে ৩ রানে ক্রিজে আছেন।

১০ চার ও ৯ ছক্কায় ১০৮ বলে ১২১ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়েছেন মিচেল মার্শ। জুটি ভাঙার পরের বলেই রানের খাতা খোলার আগে গ্লেন ম্যাক্সওয়েলকে দ্বিতীয় শিকার বানিয়েছেন পাকিস্তান পেসার।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ লিড ওয়ার্নার পাকিস্তান মার্শ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…