অন্যান্য খেলা

ছেলেদের ভলিবলে টানা দুই আসরে চ্যাম্পিয়ন ফ্রান্স

ফ্রান্স ভলিবল দল বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্স ভলিবল দল টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয়ে উল্লাস করছে, খেলাধুলার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টোকিও অলিম্পিকেও ছেলেদের ভলিবলে সোনা জিতেছিল ফ্রান্স। এবার প্যারিস অলিম্পিকেও চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক দলটি। সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে অলিম্পিক ভলিবলে টানা দুবার সোনা জিতল ফরাসিরা।

সোনার লড়াইয়ে পোলান্ডকে সরাসরি ৩-০ সেটে হারিয়েছে ফ্রান্স। আসরে স্বাগতিকদের ১৫তম স্বর্ণ এটি। সবমিলিয়ে ৫৮তম পদক।

ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে সরাসরি তিন সেটে হারিয়ে পদক জিতে নেয় দলটি।

বিষয়:প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স ভলিবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…