চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’ নিয়ে কটাক্ষ করায় পেলেন খুনের হুমকি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A
Prominent man speaking into microphone, woman in orange dress behind him. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছরের শুরুতে মুক্তি প্রাপ্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নির্মাণের মধ্য দিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ছবিটির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। একাধিক সময়ে বলিউড থেকে শুরু করে দেশের নানা ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি।

এবার শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’র ইস্যুতে মুখ খুলে মৃত্যুর হুমকি পেলেন এই পরিচালক! এমনটাই দাবি করেছেন তিনি।

সম্প্রতি ‘পাঠান’ ইস্যুতেও মুখ খুলেছেন বিবেক। যেখানে একটি মেয়ের ভিডিও শেয়ার করেছিলেন তিনি। যে ভিডিওতে দাবি তোলা হয়েছিল পাঠানের গানের নাচ ‘অশ্লীল’ এবং এই ধরনের ভিডিওর কারণে ‘ধর্ষিত ও লাঞ্ছিত হয় সাধারণ মেয়েরা’। আর এই ভিডিও শেয়ার করে বিবেক লিখেছিলেন, ‘সতর্কতা: বলিউডের বিরুদ্ধে #পিএনভি ভিডিও। আপনি যদি ধর্মনিরপেক্ষ হন তবে এটি দেখবেন না।’

Banglabid

তবে নেটিজেনদের একটা অংশ বিবেকের এই টুইট দেখে তাকে ‘ভণ্ড’ বলতে থাকে। একাংশ আবার ২০১২ সালে বিবেকের বানানো ইরোটিক থ্রিলার ‘হেট স্টোরি’র কথাও মনে করিয়ে দেন তাকে। আর এসব ট্রোলিংয়ের মাঝেই বিবেক দাবি তুললেন যে শাহরুখের ফ্যান ক্লাব থেকে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে।

সেই ফ্যানপেজ থেকে আসা মেসেজের স্ক্রিনশট শেয়ার করে বিবেক লিখলেন, ‘বাদশা ঠিকই বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম নেতিবাচকতায় ভরা। (তবে আমরা ইতিবাচক)’

ইনবক্সের সেই বার্তায় লেখা হয়েছে, ‘খুঁজছি তোকে। ঘরের মধ্যে ঢুকে মাথা উড়িয়ে দিয়ে আসব।’ আরেকটা মেসেজে লেখা হয়েছে, ‘তোমার মেয়েই তো গেরুয়া বিকিনি পরে ঘুরছে আর ও এসেছে এসআরকে-র পিছনে লাগতে।’।

Reneta

বিবেকের এই টুইট যেন নিমেষেই ভাইরাল। অনেকেই তাকে সাবধানে থাকার ও পুলিশের কাছে গিয়ে এফআইআর করার পরামর্শ দিয়েছেন। তবে নেটপাড়ার একটা অংশ কিন্তু কটাক্ষই করেছেন বিবেককে। একজনের প্রশ্ন, ‘আপনি মুসলিমদেরই কেন বারবার টার্গেট করেন বলুন তো?’ আরেকজন লিখলেন, ‘কেস খেয়ে এখন ভিকটিম কার্ড খেলছে।’

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাঠানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT