চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি পড়ে গেলে কী হবে? যদি তুমি উড়ে যাও’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘দোহাই তোদের একটু চুপ কর, ভালোবাসিবারে দে আমায় অবসর!’ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’র লাইন এটি।

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে ‘বিশ্রাম’ পওয়ার পর বিশ্লেষকদের কতশত পরামর্শই যে পাচ্ছেন বিরাট কোহলি, তার ইয়ত্তা নেই। কখন যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার ওই লাইন লিখে ফেলেন কে জানে! ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নামার আগে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সেরকম এক ছবিই পোস্ট করে ফেলেছেন কোহলি। যা সমালোচকদের কথার তীরের পিঠে তার নিজের জন্য একরকম অনুপ্রেরণামূলক বার্তা বলেই মনে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিত্রশিল্পী এরিন হানসোনির একটি চিত্রকর্মের সামনে বসে তোলা ছবি পোস্ট করেন ৩৩ বর্ষী মহাতারকা। শিরোনাম ছিল ‘পরিপ্রেক্ষিতে’। সম্প্রতি কোহলিকে নিয়ে চলা সমালোচনার পরিপ্রেক্ষিতেই যে এমন পোস্ট সেটা অবশ্য একরকম স্পষ্টই হচ্ছে এতে।

পাখির দুই ডানা সম্বলিত ওই ছবিতে দুটি লাইন লেখা আছে ডানায়। যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমি পড়ে গেলে কী হবে? ওহ আমার প্রিয়তম, যদি তুমি উড়ে যাও।’

বিখ্যাত চিত্রশিল্পী হানসোনির সেই লাইন দুটির আগের লাইন অবশ্য রাখেননি কোহলি। আগের লাইন দুটি ছিল এমন, ‘স্বাধীনতা তোমার জন্য অপেক্ষা করছে আকাশে-বাতাসে। আর তুমি জিজ্ঞেস কর, আমি পড়ে গেলে কি হবে?’

সময়টা ভালো যাচ্ছে না কোহলির। ২০১৯ সালের পর থেকেই ব্যাটে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা মেলেনি। ইংল্যান্ড সফরে কাটেনি রানখরা। শেষ দুই ম্যাচে ১২ রান করেছেন। তাকে রাখা হয়নি আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে। অবশ্য বলা হয়েছে বিশ্রাম পেয়েছেন।

Reneta

দুর্দিনে অবশ্য অনেককেই পাশে পাচ্ছেন কোহলি। সমর্থন জানিয়ে বার্তা পাঠাচ্ছেন দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের তারকারা। দিচ্ছেন ফিরে আসার টোটকা। কেউ কেউ আবার কোহলি অধ্যায়ের শেষও দেখে ফেলছেন এখানেই। তাদের উদ্দেশ্যেই হয়ত ছবিটি পোস্ট করেছেন ভারতের সাবেক অধিনায়ক। হয়ত বোঝাতে চেয়েছেন খুব শিগগিরই ফিরবেন, বীরদর্পে।

সেই পোস্টে সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন সেরা বলেছেন কোহলিকেই, ‘আপনি ফিরে আসবেন! আপনি ক্রিকেটে যা করেছেন তা লোকেরা কেবল স্বপ্ন দেখতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজকোহলিপিটারসেনভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT