বিনোদন

চিত্রনায়িকা বুবলীর যে পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

চিত্রনায়িকা বুবলীর নতুন ছবি, সুন্দর ও স্বাভাবিক হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা বুবলীর এই ছবি তার ব্যক্তিগত মুহূর্তের, যেখানে তিনি হাসছেন এবং ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা শবনম বুবলীর দেয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা তুঙ্গে। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড পেজে ছবি ২টি পোস্ট করেন বুবলী। এরমধ্যে একটি ছবি দেখে বুবলীর ‘বেবি বাম্প’ বলেও মনে করছেন কেউ কেউ!

এ নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়। তারা কমেন্ট বক্সে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ জানাচ্ছেন অভিনন্দন।

বুবলী তার পোস্টে উল্লেখ করেন, ছবিগুলো যুক্তরাষ্ট্রে থাকাকালীন। ছবির ক্যাপশন লিখেছেন ‘আমার জীবনের সাথে’! তবে কি সত্যিই মা হয়েছেন এই অভিনেত্রী?

বুবলীর রহস্যময় পোস্ট নিয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বুবলীর যে পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

২০২০ সালের শুরুতে বুবলী অনেকটা আড়ালে ছিলেন। তখন গুঞ্জন ছড়িয়েছিল এই অভিনেত্রী মা হয়েছেন! তারপর ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন বসগিরির এই নায়িকা। তখন জানিয়েছিলেন, এতো দিন যুক্তরাষ্ট্রে ছিলেন, সেখানে ফিল্ম নিয়ে পড়াশোনা করছিলেন।

মা হওয়ার গুঞ্জনের খবরে সেই সময় গণমাধ্যমকে পুরোপুরি অস্বীকার করেছিলেন বুবলী।

বিষয়:আমেরিকা বুবলী মুঠোফোন শবনম বুবলী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…