প্রাগে সৌদি প্রো লিগের কর্মকর্তাদের সাথে দেখা করেছিলেন ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। সেখানে ২৪ বর্ষী তারকাকে সৌদিতে যোগ দেয়ার জন্য চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। খবর, এ চুক্তির অঙ্কের পরিমাণ এতবেশি যে ভিনিসিয়াস না বলতে পারবেন না।
ভিনিসিয়াস ব্যক্তিগতভাবে সৌদি প্রো লিগের কর্তাদের সাথে দেখা করেছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেই সাক্ষাত ১৫ মিনিটের মতো স্থায়ী হয়েছিল এবং ব্রাজিলিয়ান তারকা চুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। খেলোয়াড় এবং ব্যক্তিগত দুভাবেই বেশ সৌজন্যতা প্রকাশ করেছিলেন ভিনি।
সংবাদমাধ্যম মার্কায় লেখা হয়েছে, ‘আরবরা ভিনিসিয়াসের ব্যাপারটি খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং তারা এ উইঙ্গারকে দলে নিতে অনেক বড় ও না বলতে না পারার মতো অর্থের প্রস্তাবনা করেছেন। তাদের এ ধরনের চমকপ্রদ পরিসংখ্যান এবং প্রস্তাবনার জন্য সেটি ভেবে দেখবেন।’
ভিনিসিয়াসকে বছরে এক বিলিয়ন অর্থের চুক্তির প্রস্তাব দিয়েছেন তারা। মানে, প্রতিবছর ভিনি ২০০ মিলিয়ন অর্থ আয় করতে পারবেন। এটা স্পষ্ট নয় সৌদি প্রো লিগের কোন দল তাকে প্রস্তাব দিয়েছে। তবে জেদ্দার কোনো ক্লাব থেকে প্রস্তাব করা হয়েছে। শুধু ভিনিসিয়াস নন, মোহাম্মেদ সালাহকেও সৌদিতে আনার চেষ্টা চলছে।








