চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

আর্সেনাল নাকি রিয়াল মাদ্রিদ, নতুন কোন ঠিকানা নাকি বার্নাব্যুতেই ভিনিসিয়াস জুনিয়রের ভাগ্য, আলোচনা তুঙ্গে সপ্তাহজুড়ে। অবশেষে আলোর খোঁজ আসছে, নতুন চুক্তির দ্বারপ্রান্তে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আলোচনা অগ্রগতি পেয়েছে রিয়াল ও ভিনির প্রতিনিধিদের মধ্যেই। স্প্যানিশ ক্লাবটির সবশেষ প্রস্তাবে চুক্তি নবায়ন নিয়ে আশাবাদী ২৬ বর্ষী তারকা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে আলোচনা বেড়েছিল। রিয়ালের সঙ্গে আরও একবছর চুক্তির মেয়াদ রয়েছে ভিনির। তবে চুক্তি নবায়নে কোন সমঝোতা না হলে এই গ্রীষ্মেই ক্লাব পরিবর্তন করার আভাসও ছিল তার। সবশেষ খবর, ক্লাব বদলানোর প্রয়োজন হচ্ছে না।

বুধবার মাদ্রিদের মহাপরিচালক হোসে অ্যাঞ্জেল সানচেজ, প্রধান স্কাউট জুনি ক্যালাফাত, ভিনিসিয়াসের এজেন্ট ফ্রেডেরিকো পেনা এবং উপদেষ্টা টাটা সোয়ারেসের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। আলোচনা শেষে তারা জানান, সবকিছু ইতিবাচক ছিল।

সোমবার ভিনিসিয়াস বিশ্বকাপ পরবর্তী ছুটি কাটিয়ে ভালদেবেবাসে অনুশীলনে ফিরেছেন। তার জন্য মাদ্রিদ বছরে প্রায় ২৫.৪ মিলিয়ন ডলারের একটি নতুন প্রস্তাব জমা দিয়েছিল। বুধবার ক্লাবটি প্রস্তাবের অঙ্ক আরও বাড়িয়েছে। ভিনির বার্ষিক প্রায় ৩৪.৬ মিলিয়ন ডলার দাবির তুলনায় আগের প্রস্তাবগুলো অনেক কম ছিল।

সবশেষ প্যাকেজে ভিনির সম্ভাব্য বেতন এবং কিছু বিষয়ের উন্নতি হয়েছে। তবে ইমেজস্বত্ব নিয়ে চলমান মতবিরোধের সমাধান এখনও হয়নি। ভিনি বর্তমানে বছরে প্রায় ১৭.৫ মিলিয়ন ইউরো আয় করেন যে খাতে।

মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দেয়ার জোরাল আলোচনাও ভিনিকে নিয়ে। তার ঘনিষ্ঠ সূত্রে যদিও খবর, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে কোন যোগাযোগই হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আমদানি-বিপণনে নতুন নীতিমালা আনছে সরকার

আগস্ট ৮, ২০২৬

মায়ের অভাবের সংসার: সন্তানের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য বিক্রি করলেন মাথার চুল

আগস্ট ৮, ২০২৬

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT