চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর ৩০ ঘণ্টা প্রসব যন্ত্রণা দেখে বিক্রান্তের দৃষ্টিভঙ্গির বদল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
নতুন বাবা-মা নবজাতককে নিয়ে খুশি ও আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টুয়েলভথ ফেল’ দিয়ে খ্যাতির চূড়ায় পৌঁছে গেছেন বিক্রান্ত ম্যাসি। ব্যক্তিগত জীবনেও তিনি বেশ সফল মানুষ। স্ত্রী-সন্তান নিয়ে কাজের বাইরের সময়টা কেটে যায় তার। ২০২৪ সালে বাবা হয়েছেন তিনি। কোলে এসেছে পুত্রসন্তান বরদান।

এবার সেই খুদের জন্মের সময়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানালেন, সন্তান প্রসবকালীন সময়ে ঠিক কী কী পরিবর্তনের মধ্যে দিয়ে গেছেন তার স্ত্রী। আর তা কীভাবে বদলে দিয়েছিল বিক্রান্তের জীবন।

অভিনেতা বলেন, ‘এ কথা স্বীকার করছি যে, একজন সন্তান বেড়ে ওঠায় তার বাবার ভূমিকা থাকে বিরাট। কিন্তু তার মায়ের ভূমিকা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। একজন সন্তান বেড়ে ওঠায় বাবার থেকে বড় দায়িত্ব পালন করেন একজন মা। আর আমার এই অনুভূতি হয়েছে আমার স্ত্রী শীতলকে ৩০ ঘণ্টা প্রসব যন্ত্রণা সহ্য করতে দেখে।”

Banglabid

এরপর এই অভিনেতা বলেন,“আমি শীতলকে দশ বছর ধরে চিনি। তবে ওকে গর্ভাবস্থায় দেখে ওর প্রতি আমার ভালোবাসা আরও গভীর হয়। একজন মাকে দেখার ধারণা পাল্টে যায়। ওর চেহারা পাল্টে গিয়ে ওর বেবিবাম্প, ওর প্রসব যন্ত্রণা, পরিবর্তন আসা চেহারা—সবকিছু আমাকে একজন মায়ের প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আমাদের সন্তান বরদান জন্ম নেয়। শীতলই ওর নাম রেখেছে বরদান।’

বিক্রান্ত আরও বলেন, ‘শীতল আমার জীবনে আশীর্বাদ। ওর মতো সঙ্গী পেয়েছিলাম বলেই আমার জীবনের অনেক অভিযোগ ঘুচে গেছে। কখনও কমিটমেন্ট ফোবিয়া আসেনি। এর কৃতিত্ব এক এবং একমাত্র শীতলের।’

ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে শোবিজ যাত্রা শুরু করেছিলেন বিক্রান্ত। এরপর বড়পর্দাতেও সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। সম্প্রতি টুয়েলভথ ফেল’র জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার।- হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুত্রসন্তানবরদানবিক্রান্ত ম্যাসিশীতলস্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT