চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে আটকা খরাজ মুখার্জি, পরিস্থিতি সম্পর্কে যা জানালেন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখার্জি। নেপালের চীন সীমান্তঘেঁষা রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান এবং ফ্ল্যাশ ফ্লাডের কারণে তারা আটকে পড়েছেন। সঙ্গে আছেন তার স্ত্রী প্রতিভা মুখার্জি।

শুটিং চলছিল রসুয়া জেলার দুর্গম এলাকায়। হঠাৎ প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি নদীতে জল বেড়ে যায়। এরপরই হড়পা বান ও ধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় রাস্তা ও সেতুর একাধিক অংশ। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় অবকাঠামো।

গতকালের ঘটনার পর অভিনেতার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না তার পরিবার। শেষে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার এবং এবিপি আনন্দের সঙ্গে কথা বলেছেন খরাজ। অভিনেতা জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন।

আনন্দবাজারকে খরাজ বলেন, ‘বাংলাদেশের একটি ছবির শুটিং করতে এসেছি ২০ আগস্ট। ২৬ তারিখ ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ংকর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।’

এ সময় খরাজ আরও বলেন, ‘বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, কালকে শুটিং করছিলাম, ৫ ঘণ্টার মতো আমরা বৃষ্টির মধ্যে জঙ্গলে বসে ছিলাম। খুব কঠিন পরিস্থিতির মধ্যেই ছিলাম। আমাদের ফেরার কথা ছিল আজকে অর্থাৎ ২৭ তারিখ সকালে। কাঠমান্ডু থেকে। টিকিটও করা ছিল। খোঁজখবর করে জানতে পারলাম, এখান থেকে সরাসরি গোরক্ষপুর চলে যাওয়া সম্ভব। একমাত্র ওদিকের রাস্তাটাই খোলা আছে। গোরক্ষপুরের রাস্তায় আজকে আমরা বের হব। আজকে কোনো ফ্লাইট নেই। কালকে একটা ফ্লাইট পাব। ওই ফ্লাইটটা ধরার পরিকল্পনা আপাতত।’

একই ছবির শুটিংয়ে রজতাভও ছিলেন। এই ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে অপু বিশ্বাসকে।

ট্যাগ: খরাজ মুখোপাধ্যায়নেপালেপশ্চিমবঙ্গের অভিনেতাপ্রতিভা মুখার্জিস্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

পরবর্তী

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

পরবর্তী
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনা, নিহত ১

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT