বিনোদন

বেআইনি বেটিং অ্যাপে নাম জড়িয়ে বিপাকে বিজয়

আধুনিক পোশাক পরা যুবক ব্যক্তির ছবি, বসার ভঙ্গিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক ব্যক্তি আধুনিক পোশাক পরা, বসে আছেন, পটভূমিতে ঘরোয়া পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেআইনি বেটিং অ্যাপে নাম জড়ানোর পর থেকেই আইনি জটিলতা পিছু ছাড়ছে না দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার। এরই মাঝে বুধবার (৬ আগস্ট) হায়দরাবাদের বশিরবাগে ইডি-র অফিসে পৌঁছালেন অভিনেতা। বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই বিজয়কে ডেকে পাঠিয়েছিল ইডি।

তবে ইডি অফিসে বিজয় পৌঁছুতেই শুরু হয় আর এক বিপত্তি। মানুষের ঢল ঘিরে ধরে অভিনেতাকে। সেই সময়ে বিজয়ের সহযোগী দলের এক সদস্য স্পষ্ট জানিয়ে দেন, “স্যার এখন কথা বলতে পারবেন না।”

জানা গেছে, অবৈধ অনলাইন বেটিং এবং গেমিং প্ল্যাটফর্মের হয়ে প্রচার করেছিলেন বিজয়-সহ আরও বেশ কয়েক জন তারকা। বিজয় ছাড়াও রানা দাগ্গুবতী, মাঞ্চু লক্ষ্মী ও প্রকাশ রাজকে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) সমন পাঠায়।

তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পাঞ্জাগুট্টা, মিয়াপুর, বিশাখাপত্তনম, সূর্যপেট এবং সাইবারাবাদে পুলিশের দায়ের করা এফআইআরের উপর ভিত্তি করে ইসিআইআর তৈরি করা হয়েছে। প্রশাসনের দায়ের করা সমস্ত এফআইআর-এ অভিযোগ করা হয়েছে।

এছাড়াও বিনোদন দুনিয়ার বেশ কিছু খ্যাতনামী এবং নেটপ্রভাবী অনলাইন জুয়াখেলার পাশাপাশি অনলাইন বেটিং অ্যাপেরও প্রচার করেছেন। এই চার অভিনেতা ছাড়াও ইডির নজরে রয়েছেন অভিনেত্রী নিধি আগরওয়াল, প্রণীতা, শ্রীমুখী এবং শ্যামলা।

বিষয়:দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা বেআইনি বেটিং অ্যাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…