বিনোদন

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন জুনিয়র এনটিআর. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর, তিনি এখন ভালো আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাঁধে সফল অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। অস্ত্রোপচারের পর ভক্ত, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বুধবার সেকেন্দ্রাবাদের কেআইএমএস হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার কাঁধে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে ভালো আছেন অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জুনিয়র এনটিআর বলেন, সবার ভালোবাসা ও প্রার্থনায় তিনি অভিভূত। সফল অস্ত্রোপচারের পর তিনি ভালো আছেন বলেও জানান। চিকিৎসকদের পাশাপাশি বন্ধু, পরিবার ও ভক্তদের সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

হাসপাতালের স্বাস্থ্যবিষয়ক বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর এবার চিকিৎসকদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন অভিনেতা। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।

এর আগে কাঁধে চোট পাওয়ার পর জুনিয়র এনটিআরকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। এখন অস্ত্রোপচার সফল হওয়ায় ধীরে ধীরে শুটিং ও স্বাভাবিক কাজে ফেরার প্রস্তুতি নেবেন তিনি।

জুনিয়র এনটিআরকে পরবর্তী সময়ে দেখা যাবে প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ সিনেমায়। এনডিটিভি

বিষয়:এনটিআর জুনিয়র এনটিআর তারকা দক্ষিণী তারকা সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…