চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্ণাটকে নিষিদ্ধ হলো কমল হাসানের সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ৩১, মে ২০২৫
বিনোদন
A A
কমল হাসানের ছবি, তিনি একটি সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্নড় ভাষার উৎস নিয়ে বিতর্কিত মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী তারকা কমল হাসান। সম্প্রতি এই অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কর্ণাটক রক্ষণা বেদিকে সংগঠন। এবার নিষিদ্ধ করা হলো এই তারকার বড় বাজেটের সিনেমা ‘ঠাগ লাইফ’।

এর আগে গেল শনিবার (২৪ মে) চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে কমল হাসান দাবি করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তার এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয়েছে। কন্নড়পন্থী বিভিন্ন গোষ্ঠী এবং সাংস্কৃতিক কর্মীরা অভিনেতাকে তার মন্তব্য প্রত্যাহার করে সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানান।

পরে সংশ্লিষ্ট ইস্যুতে দক্ষিণাত্যভূমের মেগাস্টারের বিরুদ্ধে ছবি-ফেস্টুন হাতে বিক্ষোভ প্রদর্শন করেন সাধারণ মানুষ। এরপরই কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স কমলের আসন্ন সিনেমা ‘ঠাগ লাইফ’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বলে ভারতীয় গণমাধ্যমের খবরে উঠে এসেছে।

Banglabid

কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স জানিয়েছে, এই ভাষা বিতর্কে আমরা কর্ণাটক রক্ষণা বেদিকে-সহ বাকি সংগঠনগুলির দাবি মেনে কমল হাসানের ছবি বয়কটের সিদ্ধান্তে সমর্থন জানাচ্ছি। কারণ উনি এখনও ক্ষমা চাননি। তাইতো তার সিনেমাও আমরা কর্ণাটকে মুক্তি পেতে দেব না।

মণিরত্নম পরিচালিত ‘ঠাগ লাইফ’ সিনেমাটি নিয়ে বহু দিন ধরেই দর্শকদের মধ্যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল। এই ছবিতে কমল হাসানের পাশাপাশি তৃষা কৃষ্ণন, পঙ্কজ ত্রিপাঠী, রোহিত শ্রফ-সহ আরও অনেকে অভিনয় করেছেন। তবে বিতর্কের জেরে এই সিনেমা থেকে বঞ্চিত থাকছেন কর্ণাটকের দর্শক, অনুরাগীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমল হাসানকর্ণাটককর্ণাটকে নিষিদ্ধদক্ষিণী তারকা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT