চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন বিবস্ত্র হয়ে জঙ্গলে দিন কাটাচ্ছেন বিদ্যুৎ জামওয়াল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

সম্পূর্ণ বিবস্ত্র হয়ে হিমালয়ের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বলিউড তারকা বিদ্যুৎ জামওয়াল। কোন পোশাক না পরেই প্রকৃতির মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। যার বেশ কিছু ছবি ইতোমধ্যেই ‘খোদা হাফেজ’ তারকা তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। আর সেটা দেখেই নেটিজেনদের একাংশ রব তুলেছেন, আবার কেউবা করছেন কটাক্ষ।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে বিদ্যুৎ জামওয়াল নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে তিনটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে জঙ্গলের মধ্যে সময় কাটাতে দেখা গেছে। টোন্ড বডির প্রায় প্রতিটা অংশই দৃশ্যমান।

বিদ্যুৎ যে তিনটি ছবি পোস্ট করেছেন তার একটিতে তাকে নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দেখা গেছে। আরেকটি ছবিতে তিনি পাহাড়ি নদীতে একই অবস্থায় নেমে স্নান করছেন যেটার মুহূর্ত ধরা পড়েছে। আরেকটি ছবিতে বিবস্ত্র অবস্থায় তাকে নদীর পানিতে পা ডুবিয়ে বসে থাকতে দেখা গেছে।

ছবিগুলো পোস্ট করে অভিনেতা এর ক্যাপশনে লিখেছেন, ‘ফিরে গেলাম হিমালয়ের কোলে, ঈশ্বরের বাসস্থান। আমি এই কাজটা ১৪ বছর আগে শুরু করেছিলাম। আমি বুঝে ওঠার আগেই এটা আমার জীবনের অঙ্গ হয়ে উঠল। প্রতি বছর ৭-১০ দিন আমি একা গিয়ে এখানে কাটিয়ে আসি।’

তিনি আরও লেখেন, ‘বিলাসবহুল জীবন থেকে জঙ্গলে আসলে আমি আমার একাকিত্বকে উপভোগ করি। বুঝি আমি কে, আর আমি কে নই। প্রকৃতির এই বিলাসবহুল জায়গায় নিজেকে খুঁজে পাই আমি। আমি আমার কমফোর্ট জোনের বাইরেই সব থেকে ভালো থাকি।’ অভিনেতার এই পোস্টে রীতিমত হইচই পড়ে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউজ, কমেন্ট এবং রিটুইটের সংখ্যা।

এক ব্যক্তি অভিনেতার পোস্টে কমেন্ট করে লেখেন, ‘তুমি একা গেছো তো তোমার ছবি কে তুলছে?’ কেউ আবার লেখেন, ‘উলঙ্গ হওয়ার দরকার কী ছিল?’ কারও মতে তিনিই নাকি এ যুগের মোগলি! যদিও এসব কটাক্ষে একদমই কেয়ার করেন না অভিনেতা। তিনি তার মতো করে প্রকৃতির মাঝে এখন সময় কাটাতে ব্যস্ত।

Reneta

সূত্র: হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়বলিউডবিদ্যুৎ জামওয়ালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT