চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৭:২৪ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
প্রধান অতিথি বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন, পেছনে রঙিন ব্যানার।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আজ সকালে দিবসটি উপলক্ষ্যে দূতাবাস চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।

দিবসটি উপলক্ষ্যে দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদের বাংলাদেশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলা ও ইংরেজি সেকশন পৃথক পৃথকভাবে অস্থায়ী বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে। এরপর কমিউনিটির বিভিন্ন সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন দূতাবাস। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে কোরআন তেলাওয়াত এবং আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়।

ছবি: সংগৃহীত

স্বাধীনতার দিবসের তৎপর্যের উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে হানাদারদের বিরুদ্ধে নয়মাস লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা। যার কারণে আমরা লাল সবুজের পতাকা হাতে পেয়েছি। লাল সবুজ পাসপোর্ট নিয়ে বিশ্বে এক কোটি উপর বাংলাদেশি কাজ করে দেশের উন্নয়নে অংশীদার। জুলাই যোদ্ধারা আমাদের নতুন বাংলাদেশ এনে দিয়েছে, প্রতিটি আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র। যারা আমাদের এই উদ্দেশ্য সাধনে আত্মত্যাগ করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা।

প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইনের প্রতি শ্রদ্ধাবান থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরনের আহ্বান জানান তিনি। একই সাথে অনুষ্ঠানে মহান শহীদদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশেষ দোয়া করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৪ তম মহান বিজয় দিবসউদযাপনকর্মসূচিসৌদি আরবের রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT