চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ১১, মে ২০২৬
কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান–এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ৮ ও ৯ মে দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা, মূকাভিনয় প্রদর্শনী, কেক কাটা এবং কর্মশালাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১০ মে) আয়োজকরা জানান, ফেডারেশানের অন্তর্ভুক্ত বিভিন্ন দল নিজ নিজ এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের মূকাভিনয় দল এতে অংশ নেয়।

১৬তম বর্ষপূর্তি উপলক্ষে একটি অনলাইন সেমিনারেরও আয়োজন করা হয়। ‘মূক-মেকআপ: ঐচ্ছিক না আবশ্যিক’ শীর্ষক ওই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন স্নিগ্ধা ফেরদাউস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন এবং চিত্র ও মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন। সেমিনারে সভাপতিত্ব করেন ফেডারেশানের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান মেহেদী এবং সঞ্চালনা করেন অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী।

এদিকে, গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করে। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিজন ও সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন, ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রুবেল, মঞ্চমুখ কালচারাল ইনস্টিটিউট–এর প্রতিষ্ঠাতা খন্দকার রফিক এবং বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদ–এর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান সোহেলসহ অনেকে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন মূকাভিনয় শিল্পীর শুভেচ্ছা বার্তাও পেয়েছে ফেডারেশন। আয়োজকরা জানান, দীর্ঘ ১৬ বছরের পথচলায় সংগঠনটি দেশের মূকাভিনয় শিল্পচর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এছাড়া ৯ মে সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় ‘মূকাভিনয় কর্মশালা’। কর্মশালার আয়োজন করে দ্য মামার্স, শাওন মাইম একাডেমি ও মূকবলাকা।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন স্নিগ্ধা ফেরদাউস। এসময় উপস্থিত ছিলেন শহিদুল মুরাদ এবং শাহরিয়ার শাওন। ফেডারেশানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মূকাভিনয় শিল্পের বিকাশ, নতুন শিল্পী তৈরি এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীউদযাপনকর্মশালাবাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানবাংলাদেশ শিল্পকলা একাডেমি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT