চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় প্রবাসীদের পবিত্র ঈদুল আজহা উদযাপন

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
২:৫৪ অপরাহ্ণ ২৮, মে ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈদ এলে সবারই স্বপ্ন থাকে বাড়ি যাওয়ার, প্রবাসীদের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম ঘটে। ইচ্ছে থাকলেও বাস-ট্রেনের টিকিট কেটে দেশের বাড়িতে যেতে পারেন না তারা। দেখা হয় না মা-বাবা পরিবার আর স্বজনদের সাথে। তাই প্রবাসেই তারা আত্মীয়-স্বজন ছাড়াই ঈদ উদযাপন করেন।

কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসীরা। কোরবানি দিতে কেউ কেউ ছুটে যান শহরের অদূরের ফার্মগুলোতে। কারো অর্ডার থাকে গ্রোসারি দোকানে, যেখানে কোরবানির মাংস পেতে তিন চার দিন সময় লেগে যায়। ঈদের দিন কাজে যেতে হয় অনেককে। তারপরও খুব ভোরে নতুন পোশাক পরে ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা। প্রবাসীদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যোগ দেন আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ।

ঈদ উপলক্ষ্যে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করেন প্রবাসীরা, শ্রদ্ধা ভালবাসা আর সহমর্মিতায় পরিণত হয় মিলনমেলা। মেতে ওঠেন নানা গল্প-আড্ডায়। ঈদ উপলক্ষে নানা সুস্বাদু খাবারেরও আয়োজন থাকে।

প্রবাস থেকে দেশের আত্মীয় স্বজনের সঙ্গেও চলে টেলিফোনে আলাপচারিতা। এই আলাপে কারো কারো নয়ন ভেসে আসে জলে। অশ্রুসিক্ত নয়নে দেশে একসাথে ঈদ না করতে পারার আক্ষেপও থাকে।

বিশিষ্ট সংগীত শিল্পী সোহাগ হাসান বলেন, প্রবাস থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ আমাদের হৃদয়ে। আমরা শৈশবের সেই আনন্দময় ঈদ কে খুব মিস করি।

প্রবাসী নাজনীন হক বলেন, এখানে প্রবাসীরাই আমাদের আপনজন হয়ে উঠেছে। আমরা একসাথে সুখে দুঃখে সবাই মিলে মিশে ঈদ উদযাপন করলেও দেশ ও দেশের স্বজনদের খুব মিস করি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদযাপনকানাডাপবিত্র ঈদুল আজহা
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT