চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেমিং উপভোগ্য করতে হাইপারক্যাজুয়াল গেমিং ‘এমগেমস চ্যাটবট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ০৮, জুন ২০২২
তথ্যপ্রযুক্তি
A A
প্রেজেন্টার হাইপারক্যাজুয়াল গেমিং নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিনেস্কি গ্লোবালের সাথে অংশীদারিত্বে রাকুতেন ভাইবার ‘এমগেমস চ্যাটবট’ চালু করেছে। দুর্দান্ত ফিচারসমৃদ্ধ এ চ্যাটবটটির মাধ্যমে বিশ্বের শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই বিভিন্ন ধরনের গেম খেলতে পারবেন, যা তাদের হাইপারক্যাজুয়াল গেমিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।  

এশিয়া প্যাসিফিক অঞ্চল জুড়ে ভাইবার ব্যবহারকারীরা এখন এ প্ল্যাটফর্মে এমগেমস চ্যাটবটের মাধ্যমে বিনামূল্যে ৭০টি হাইপারক্যাজুয়াল গেম খেলতে পারবেন। প্রতি মাসে নতুন গেম চালু করা হবে। এমগেমস একটি ক্যাজুয়াল গেমিং প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মটি তৈরি করেছে মিনেস্কি গ্লোবাল। প্রতিষ্ঠানটি বিভিন্ন গেমারদের জন্য বৈচিত্র্যপূর্ণ গেম নিয়ে আসে; এ গেমগুলো খুব সহজে খেলা যায়। কারণ, গেমগুলোর ধরন ও ডিজাইন গেমারদের উপযোগী করে তৈরি করা হয়েছে।

এ নিয়ে রাকুতেন ভাইবারের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, “আমরা ভিন্ন ভিন্ন সেগমেন্টের গেমারদের জন্য আমাদের প্ল্যাটফর্মটিতে মোবাইল গেমগুলো একত্রিত করার লক্ষ্যে মিনেস্কি গ্লোবালের সাথে অংশীদারিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত।”

Banglabid

তিনি আরো বলেন, আমরা ভাইবারে শুধুমাত্র গেমই চালু করিনি, বরং আমরা হাইপারক্যাজুয়াল গেমারদের জন্য একটি কমিউনিটি তৈরি করার প্রচেষ্টা নিয়ে কাজ করছি, যা গেমারদের উপভোগ্য উপায়ে পরস্পরের সাথে যোগাযোগ করার সুযোগ তৈরি করবে।

শব্দ ও ধাঁধা নিয়ে খেলতে ভালবাসে, অ্যাডভেঞ্চার, রেসিং ও স্মার্টফোন প্রেমী এমন সব শ্রেণির ও বয়সী মানুষের জন্য বিভিন্ন ধরনের গেম ও অপশন রয়েছে। এই ইন্টারেক্টিভ হাইপারক্যাজুয়াল গেমগুলো ব্যবহারকারীদের ভাইবার নেটওয়ার্কে খেলার সময় পুরস্কার ও লিডারবোর্ডের শীর্ষস্থানে পৌঁছাতে প্রতিযোগিতামূলক আবহ তৈরি করে। গেমাররা এ প্ল্যাটফর্মে তাদের ব্যক্তিগত লবি তৈরি করতে পারে এবং প্ল্যাটফর্মে তাদের বন্ধু ও পরিবারের সাথে উপভোগ্য সময় কাটাতে পারে।

এ নিয়ে মিনেস্কির প্রধান নির্বাহী রোনাল্ড রবিনস বলেন, ভাইবারের সাথে আমাদের এ অংশীদারিত্ব প্রমাণ করে যে গেমারদের জন্য একটি উপভোগ্য পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এই অংশীদারিত্ব মিনেস্কির গেমিংয়ের প্রতি অনুরাগ থেকে কমিউনিটি গড়ে তোলার প্রাথমিক দিনগুলোর প্রয়াসের কথা মনে করিয়ে দেয় এবং বর্তমানে ভাইবার ব্যবহারকারীদের জন্য বৈচিত্র্যময় গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পেরে আমরা গর্বিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাইবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালে চুক্তি বাড়ালেন মদ্রিচ

পরবর্তী

জাতীয় পার্টির বর্ধিত সভায় সংর্ঘষ, আহত ১২

পরবর্তী
অসুস্থ ব্যক্তি হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন, চিকিৎসা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির বর্ধিত সভায় সংর্ঘষ, আহত ১২

দুর্ঘটনা স্থানে উদ্ধারকর্মীরা কাজ করছে, ধ্বংসাবশেষ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

এত মৃত্যুর বিনিময়ে কী শিক্ষা পেলাম!

সর্বশেষ

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT