চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইবারের ‘তথ্য সুরক্ষা দিবস’ উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
তথ্যপ্রযুক্তি
A A
ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ডিজিটাল নিরাপত্তা সচেতনতামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজস্ব গোপনীয়তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি, তথ্য সুরক্ষিত রাখতে এবং ভার্চুয়াল পরিসরে আস্থার পরিবেশ তৈরিতে রাকুতেন ভাইবার বিশ্বের সাথে তাল মিলিয়ে  ‘তথ্য সুরক্ষা দিবস’ উদযাপন করেছে।

শুক্রবার ২৮ জানুয়ারি অনলাইনে ডেটা সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করে আন্তর্জাতিকভাবে এ দিবস উদযাপন করা হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাকুতেন ভাইবার জানায়, গোপনীয়তা ও সুরক্ষাকে ভাইবার সবক্ষেত্রে গুরুত্ব দিয়ে বিবেচনা করে; তাই, এ বছর শীর্ষস্থানীয় ভার্চুয়াল যোগাযোগ প্ল্যাটফর্মটি তরুণ শিক্ষার্থীদের ডাটা সুরক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেছে।

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাকার্যক্রম অনলাইন শিক্ষার দিকে ধাবিত হওয়ার কারণে শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়টি সামনে চলে এসেছে। মহামারির প্রাদুর্ভাবের কারণে ক্লাসগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এক্ষেত্রে, ব্যবহৃত প্রযুক্তির বিদ্যমান এবং নতুন সুরক্ষা বিষয়ক সমস্যাগুলোও সামনে এসেছে। ই-লার্নিং আগের চেয়ে আরও বেশি সহজ হওয়ায় শিক্ষার্থীদের অনলাইন সুরক্ষার ঝুঁকি থেকেই যাচ্ছে।

যেহেতু অ্যাকাডেমিক প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা অনলাইন স্কুলিংয়ের আরেকটি বছরের জন্য প্রস্তুত হচ্ছে; তাই, বর্তমান ই-লার্নিং বাস্তবতায় কীভাবে শিক্ষার্থীদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা যায় এবং তথ্য সুরক্ষিত রাখা যায় সেদিকে আরও গুরুত্বারোপ করার এবং মূল্যায়নের সুযোগ রয়েছে বলে মনে করে ভাইবার।

এ নিয়ে রাকুতেন ভাইবারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, “অনেক শিক্ষার্থীরা প্রতিদিনের শিক্ষাবিষয়ক কার্যক্রম সম্পন্ন করার জন্য এবং তাদের শিক্ষকদের সাথে যোগাযোগের জন্য অনলাইন মাধ্যম ব্যবহার করেন; তাই, এক্ষেত্রে তথ্যের সুরক্ষা শিক্ষার্থী এবং তাদের অভিভাবক উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। এজন্য সুরক্ষা এবং শিক্ষার ইকোসিস্টেমের প্রতি গুরুত্বারোপ করার মাধ্যমে আমাদের মূল্যবোধকে সমুন্নত রাখতে ভাইবার অঙ্গীকারবদ্ধ।’’

ট্যাগ: ভাইবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় ২১ জনের মৃত্যু

পরবর্তী

পরাজিত মিশাকে উপদেষ্টা পরিষদে চান কাঞ্চন

পরবর্তী
নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণকারী নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরাজিত মিশাকে উপদেষ্টা পরিষদে চান কাঞ্চন

বাংলাদেশের বিপক্ষে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন টেলর, ক্রিকেটার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন টেলর

সর্বশেষ

নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT