চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোবাসা দিবসে চ্যাটবট ও লেন্সেস নিয়ে এলো ভাইবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২২
তথ্যপ্রযুক্তি
A A
ভালোবাসা দিবসে চ্যাটবট ও লেন্সেস নিয়ে ভাইবারের বিশেষ উপহার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা দিবস উপলক্ষে চ্যাটবট ও লেন্সেস নিয়ে এসেছে সুরক্ষিত মেসেজিং এবং ভয়েস-ভিত্তিক অ্যাপ ভাইবার।

এ ফিচারগুলোর মধ্যে রয়েছে ভ্যালেনটাইনস  ডে এআর লেন্সেস ও চ্যাটবটের মাধ্যমে সুখী হওয়ার পরামর্শ ও সম্পর্ক-সম্পর্কিত কুইজ। এ সবগুলো বিষয়ই প্রতিষ্ঠানটির নতুন ‘ভাইব উইথ কনফিডেন্স’’ এর সাথে মিল রেখে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চালু করা হচ্ছে।

ভ্যালেনটাইনস ডে এর কার্যক্রমগুলোর অংশ হিসেবে, রাকুতেন ভাইবার অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান ‘হিউম্যান ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ এর সাথে অংশীদারিত্ব করেছে। এ প্রতিষ্ঠানটি  মনোবিজ্ঞান, নিউরোসায়েন্স এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে বছরের পর বছর কাজ করেছে। একইসঙ্গে তারা ‘হ্যাপিনেস টিপস’ নামে একটি চ্যাটবট তৈরি করছে, যা সম্পর্ক সম্পর্কিত কুইজ, ভিডিও এবং পরামর্শ প্রদান করবে।

পাশাপাশি, ভাইবার ভ্যালেনটাইনস ডে এআর লেন্সেস চালু করেছে, যা পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ভাইবার ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে। এ ক্যাম্পেইনটিতে রয়েছে ১৩ টি নতুন লেন্সেস, ফিচারিং হার্ট আইগ্লাসেস, একটি কিউপিড কাস্টম, ফটোবুথ স্ট্রাইপস সহ আরো অনেক কিছু। এ থিমড ভাইবার লেন্সেসগুলো ভাইবার প্ল্যাটফর্মসহ স্ন্যাপচ্যাটেও পাওয়া যাবে।

এ বিষয়ে রাকুতেন ভাইবারের সিনিয়র ডিরেক্টর (মার্কেটিং) নয়া পলাক বলেন ‘ভালোবাসা দিবসে পরস্পরের সাথে যোগাযোগ করা এবং প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রদর্শন করার মাধ্যম হিসেবে মানুষ অনেক সময় মেসেজিং অ্যাপকেই বেছে নিয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের মানুষ ভালোবাসা দিবস উদযাপন করতে অনেক বেশি উচ্ছ্বসিত; তাই ব্যবহারকারীরা দুর্দান্তভাবে  প্রিয়জনের সাথে এবারের ভালোবাসা দিবস  উপভোগ করার সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির ‘ভাইভ উইথ কনফিডেন্স’ ক্যাম্পেইন ব্যবহারকারীদের আরো কাছাকাছি নিয়ে আসবে, যা ব্যবহারকারীদের ভয়েস বা তাৎক্ষণিক ভিডিও বার্তার মাধ্যমে একজন ব্যক্তি তার প্রিয়জনের কাছে  নিজের মনের ভাব প্রকাশ করতে পারবে।’’

ট্যাগ: ভাইবারভালোবাসা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১ ক্যারেট আমের মূল্য ৩১ হাজার টাকা!

পরবর্তী

শিল্পপতি রাহুল বাজাজ মারা গেছেন

পরবর্তী
শিল্পপতি রাহুল বাজাজের ছবি, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পপতি রাহুল বাজাজ মারা গেছেন

শিক্ষার্থীদের জন্য খালি ক্লাসরুমের টেবিল ও বেঞ্চ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT