নিউইয়র্কে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে। তাকে বহনকারী উড়োজাহাজ স্থানীয় সময় শনিবার বিকেল ৫টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নেওয়ার ১৫ ঘণ্টা পর তাঁকে নিউইয়র্কে দেখা যায়। এদিকে নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।






