চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার মাঠে ‘শেষ’ ম্যাচ খেলা নিয়ে শঙ্কায় মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লিগস কাপে নেকাক্সার বিপক্ষে চোটে পড়েছেন লিওনেল মেসি। ১২তম মিনিটে মাঠ ছাড়তে হয়। আলোচনায় জাতীয় দল জার্সিতে ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচটি খেলতে পারবেন মেসি?

মেসি চোট পাওয়ার পর ইউরোপের সংবাদমাধ্যমে খবর, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এমনকি লিগস কাপ থেকেই ছিটকে যেতে পারেন তিনি। ইন্টার মিয়ামি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডানপায়ের মাংসপেশিতে ছোটখাটো চোট পেয়েছেন মেসি। কবে নাগাদ মাঠে ফিরবেন নিশ্চিত করে জানায়নি মেজর লিগ সকারের ক্লাবটি।

এদিকে সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে আর্জেন্টিনার। বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হবে ভেনেজুয়েলার বিপক্ষে। সেটি হবে ঘরের মাঠে। চার দিন বিরতি দিয়ে পরেরটি হবে ইকুয়েডরের মাঠে। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সূচিতে পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে ২০২৬ সালের মার্চে। স্পেনের বিপক্ষে ‘ফিনালিস্সিমা’। এই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপ খেলতে উড়াল দেবে আর্জেন্টিনা।

মেসির জন্য ভেনেজুয়েলা ম্যাচের গুরুত্ব অন্য কারণে। আলোচনায় আছে ৩৮ বর্ষী মহাতারকা ২০২৬ বিশ্বকাপে খেলে জাতীয় দলে ক্যারিয়ারের ইতি টানবেন। বিশ্বকাপে উড়াল দেয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলতে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ কিংবদন্তি মেসির জন্য। এমনও আলোচনা আছে, আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচও আয়োজন করতে পারে বিদায় ঘিরে। কিংবা বিশ্বকাপের আগেও প্রীতি ম্যাচ খেলতে পারে, সেটা এখনও ঠিক হয়নি। আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ আর্জেন্টিনার জার্সিতে হতে পারে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রদর্শনী। শঙ্কা জেগেছে আগামী একমাসের মধ্যে মেসি পুরোপুরি সেরে উঠবেন কিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপআর্জেন্টিনাফিনালিস্সিমাভেনেজুয়েলামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মালদ্বীপের শিক্ষা খাতে গৌরবময় অবদান, বিশেষ সম্মাননায় আহমেদ মুত্তাকী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউল আহসান মানবতাবিরোধী মামলায় পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে চার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, ইরানের হরমুজ বন্ধের দাবী

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT