চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ে বেড়েছে ভ্যাট আদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০২৩
- সেমি লিড, অর্থনীতি
A A

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। এসময়ে আগের অর্থবছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি আয় এসেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হালনাগাদ হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ভ্যাট আদায় হয়েছে সাত হাজার ৬৫৪ কোটি টাকা। গতবছরের জুলাইতে এই আদায় ছিল ছয় হাজার ২৯৯ কোটি টাকা। বেশি আদায় হয়েছে এক হাজার ৩৫৫ কোটি টাকা।

জুলাই মাসের ভ্যাট আদায়ে শীর্ষে রয়েছে-এলটিইউ ভ্যাট কমিশনারেট। এলটিইউর মোট আদায় তিন হাজার ৫৬১ কোটি টাকা। পূর্বের তুলনায় যা ৮৬০ কোটি টাকা বেশি। এই কমিশনারেটের প্রবৃদ্ধি হয়েছে ৩১.৮৬ শতাংশ। যা সাম্প্রতিক সময়ের ভ্যাট আহরণের রেকর্ড।

Banglabid

এছাড়া, কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, রংপুর ও যশোর কমিশনারেট জুলাই মাসে তুলনামূলক ভাল করেছে। এদের সবার প্রবৃদ্ধি দুই অংকের উপরে।

জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যাট আহরণ হয়েছে সিগারেট খাতে। এই খাতে মোট আদায় এক হাজার ২১১ কোটি টাকা, যা পূর্বের তুলনায় ২৫.৯২ শতাংশ বেশি। এদিকে, মিষ্টির দোকানের ভ্যাট আদায় ২৮ শতাংশ বেড়েছে যা উল্লেখ করার মত। চলতি অর্থবছরের বাজেটে মিষ্টি খাতে ভ্যাট ১৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশে হ্রাস করা হয়। তা সত্ত্বেও এই খাতে ভ্যাট আদায় কমেনি বরং বেড়েছে।

অন্যদিকে, এনবিআরের তিন অনুবিভাগের মধ্যে কাস্টমস অনুবিভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে ১৩.৭০ শতাংশ এবং আয়কর প্রবৃদ্ধি অর্জন করেছে ৯.৬৫ শতাংশ। ভ্যাট, কাস্টমস ও আয়কর মিলে এনবিআরের মোট রাজস্ব আয় বেড়েছে ১৫.৩৮ শতাংশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরমূল্য সংযোজন কর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হেনেছে ইডালিয়া

পরবর্তী

এশিয়া কাপে আলো ছড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে আলো ছড়াতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

চাঁদে দাঁড়ানো পাখির silhouette, পেছনে পূর্ণিমা আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ব্লু সুপারমুন' এ বিস্মিত বিশ্ব!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT