বিনোদন

অস্কারে ‘আরআরআর’ এর মনোনয়ন পাওয়া উচিত: ভ্যারাইটি

দুই অভিনেতা হাসিমুখে একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই অভিনেতা একসাথে হাসিমুখে কথা বলছেন, একটি সিনেমার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্কারে সেরা সিনেমার মনোনয়ন পেতে পারে ‘আরআরআর’, এমনটাই বলা হয়েছে অ্যান্তর্জাতিক গণমাধ্যম ‘ভ্যারাইটি’-তে। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ক্লেটন ডেভিস তার ওয়েব সিরিজ ‘দ্য টেক’-এ ‘আরআরআর’-এর প্রশংসা করে এই সম্ভাবনার কথা জানিয়েছেন।

ক্লেটন ডেভিস প্রায়ই অস্কার এবং এমি নিয়ে ভবিষ্যতবাণী দেন, ফলেও যায়। ক্লেটন ডেভিস বলেছেন, তিনি আশা করছেন ভারতের ফিল্ম ফেডারেশন অস্কারে সিনেমা পাঠানোর বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে এবং ‘কাশ্মীর ফাইলস’-এর বদলে ‘আরআরআর’কে নির্বাচন করবে।

আরআরআর প্রসঙ্গে জনপ্রিয় এই চলচ্চিত্র সমালোচক বলেন, ‘তিন ঘণ্টার এই অ্যাকশন ছবিটি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সিনেমা। বিষয়টি এখন আলোচনায় কারণ ভারত অস্কারে পাঠানোর জন্য সিনেমা নির্বাচনের প্রক্রিয়ায় আছে। আরআরআর সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে। ছবিটির ভিজুয়াল ইফেক্টসও দারুণ।’

ক্লেটন ডেভিস ‘আরআরআর’ ছবিটিকে ভারতের অ্যাকশন সিনেমার ‘স্তম্ভ’ বলেছেন। ছবিটির সাথে তিনি জর্জ মিলারের ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর তুলনা করেছেন।

সূত্র: ভ্যারাইটি

বিষয়:অস্কার আরআরআর কাশ্মীর ফাইলস ভ্যারাইটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…