চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে এক ম্যাচ নিষিদ্ধ রিয়াল কোচ আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লিগ টেবিলে ১৫তম ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪-এ পৌঁছেছে রিয়াল মাদ্রিদের। হাতে বেশি ম্যাচ নেই। শিরোপা ধরে রাখতে বাকি ম্যাচে জয়ের বিকল্প নেই কার্লো আনচেলত্তির দলের। এমন সময়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইতালিয়ান কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। নির্ধারিত সময় শেষে যখন ১-১এ ড্রয়ের আভাস, তখন নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।

ম্যাচের ২২ মিনিটে ভ্যালেন্সিয়া যখন ১-০তে ছিল, রিয়ালের সামনে সুযোগ ছিল সমতায় ফেরার। সেনেগাল ডিফেন্ডার দিয়াখাবির নিজেদের জালে বল পাঠিয়ে দেন। কিন্তু ভিএআরের সহযোগিতায় দিয়াখাবির শটের আগমুহূর্তে এমবাপে অফসাইডে থাকায় স্কোর বদলায়নি।

সেটি মানতে পারেননি আনচেলত্তি। রেফারির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান ইতালিয়ান কোচ। হলুদ কার্ড দেখান মাঠে থাকা রেফারি কুয়াদ্রা ফার্নান্দেজ। চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখে ফেলেছেন ৬৫ বর্ষী কোচ। এটাই নিষেধাজ্ঞার কারণ। আগামী সপ্তাহে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে লিগ ম্যাচে লস ব্লাঙ্কোসদের ডাগআউটে দেখা যাবে না তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিএমবাপেভিনিসিয়াসভ্যালিন্সিয়ারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রইদ’ নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতার তিন কথা

জুন ২৬, ২০২৬

পাওয়া গেল নকআউটের ১৯ দল, প্রতিপক্ষ ঠিক চার ম্যাচের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদনে সামান্য ভুলেই হতে পারে বাতিল

জুন ২৬, ২০২৬

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: শফিকুর রহমান

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT