চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবাহবিচ্ছেদ নিয়ে বিতর্কের পর বিছানায় স্বামীকে গুলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে বিবাহবিচ্ছেদ নিয়ে বিতর্কের জেরে ক্রিস্টিনা পাসকুয়ালেটোর নামে এক মহিলা তার স্বামীকে গুলি করেছে। পুলিশ অ্যারিজোনা থেকে সেই মহিলাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, ক্রিস্টিনা পাসকুয়ালেটোরের বিরুদ্ধে, হত্যা,আক্রমণ, জালিয়াতি এবং চুরির অভিযোগে মামলা করা হয়েছে।

পিপল ম্যাগাজিনের বরাতে এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর ৬২ বছর বয়সি ক্রিস্টিনা পাসকুয়ালেটোর গিলবার্ট থেকে প্রেসকটের তার পুরানো বাড়িতে যান। সেখানে তার স্বামী জন পাসকুয়ালেটোর থাকতেন। কয়েক মাস ধরে এই দম্পতি এক সাথে না থাকায় জন পাসকুয়ালেটোর এখন বাড়ির একমাত্র বাসিন্দা ছিলেন। মধ্যরাতের কিছু সময় আগে ক্রিস্টিনা বাড়িতে এসেছিলেন এবং দম্পতির মধ্যে তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে মৌখিক তর্ক হয়েছিল। ক্রিস্টিনা পাসকুয়ালেটোর পুলিশকে বলেছিলেন, তিনি বিবাহবিচ্ছেদ চান না এবং তাই যখন তার স্বামী বিছানায় ছিলেন তখন তিনি তাকে গুলি করে হত্যা করেছেন।

৮০ বছর বয়সি জন পাসকুয়ালেটোর কব্জিতে গুলি লাগে এবং তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে তাকে ফিনিক্স-এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের ভাষ্যমতে, জন পাসকুয়ালেটোর দাবি করেছেন, ঘটনার আগে তিনি ঘরের তালা পরিবর্তন করলেও চাবি এবং অন্যান্য জিনিসপত্র হারিয়ে গেছে।

Reneta

তিনি পুলিশকে জানিয়েছেন, ক্রিস্টিনা পাসকুয়ালেটোর চেক চুরি করেছে এবং প্রায় এক সপ্তাহ আগে ১০ হাজার ডলারের এর চেক জাল করে তা নগদ করেছে। কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে ক্রিস্টিনা জালিয়াতি এবং চুরির কথা স্বীকার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিবাহ বিচ্ছেদমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের কাছে ৫১ রানে অলআউট হয়ে হারল বাংলাদেশ

পরবর্তী

অবৈধ জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ৩৫ জন নিহত

পরবর্তী

অবৈধ জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ৩৫ জন নিহত

প্রযুক্তির সহায়তায় বদলে যাওয়া একজন দৃষ্টিপ্রতিবন্ধীর গল্প

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT