বাংলাদেশ

মার্কিন ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস

মার্কিন ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস

ছবি: সংগৃহীত

ভ্রমণকারী ভিসার শর্তের অপব্যবহার করলে যুক্তরাষ্ট্র ভ্রমণের অযোগ্য হতে পারেন বলে সতর্ক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (৭ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। আপনি ভিসার শর্তের অপব্যবহার করলে বা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।

বিষয়:মার্কিন দূতাবাস মার্কিন ভিসা সতর্কতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…