ব্যবসা ও পর্যটন ভিসা ক্যাটাগরিতে কঠোর অবস্থান কিংবা অভিবাসী ভিসা স্থগিত করার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূ-রাজনীতির কোন সম্পর্ক নেই বলে মনে করেন কূটনীতি বিশেষজ্ঞ অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তার মতে, এই সিদ্ধান্তগুলো একেবারেই তাদের জাতীয় বাজেটের ঘাটতি মেটানোর তাগিদে। অভিবাসন প্রত্যাশি বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করার বিষয়টিকে সঙ্কটের পাশাপাশি সুযোগ হিসেবেও দেখছেন তিনি।





