চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলার সঙ্গে সম্পৃক্ত আরও দুই তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট জ্বালানি তেলের আরও দুটি ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নর্থ আটলান্টিক মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চল থেকে পৃথক অভিযানে এসব ট্যাংকার আটক করা হয় বলে জানিয়েছে ওয়াশিংটন।

বুধবার (৭ জানুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার পতাকাবাহী ‘মেরিনেরা’ নামের একটি ট্যাংকারকে প্রায় দুই সপ্তাহ ধরে অনুসরণ করার পর আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যবর্তী জলসীমায় আটক করা হয়।

মার্কিন কর্তৃপক্ষ জানায়, ট্যাংকারটি ২০২৪ সালে নিষেধাজ্ঞার আওতায় পড়া ‘বেলা-ওয়ান’ নামে পরিচিত ছিল। পরে নিষেধাজ্ঞা এড়াতে জাহাজটির নাম পরিবর্তন করে ‘মেরিনেরা’ রাখা হয় এবং রুশ পতাকা উত্তোলন করা হয়।

Banglabid

ওয়াশিংটনের অভিযোগ, ট্যাংকারটি ভেনেজুয়েলার সঙ্গে নিষিদ্ধ জ্বালানি বাণিজ্যে জড়িত ছিল। এসময় ট্যাংকারটির নিরাপত্তা দিতে রাশিয়া একটি সাবমেরিন পাঠিয়েছিল বলেও দাবি করা হয়েছে।

এদিকে পানামার পতাকাবাহী দ্বিতীয় ট্যাংকার এম টি সোফিয়াকে ক্যারিবীয় অঞ্চল থেকে জব্দ করা হয়। ট্যাংকারটির বিরুদ্ধে অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিষেধাজ্ঞাভুক্ত ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত যেকোনো জাহাজ বা ট্যাংকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধ বিশ্বব্যাপী কার্যকর থাকবে।

Reneta

প্রয়োজনে বিশ্বের যেকোনো প্রান্তে এমন জাহাজ আটক করা হবে বলেও তিনি সতর্ক করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভেনেজুয়েলাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT