আন্তর্জাতিক

গোয়েন্দা বেলুন: চীনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী চীনের বিরুদ্ধে সতর্কতা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী চীনের বিরুদ্ধে সতর্কতা জারি করেন, পটভূমে চীনা পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় গোয়েন্দা বেলুন ওড়ানোর মতো কাজের পুনরাবৃত্তি যেন না হয়, সেই ব্যাপারে চীনকে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সতর্কতা দেন। বেলুনকাণ্ডের পর এটি ছিল দুই দেশের মধ্যে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠক।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের আকাশে চীনা গুপ্তচর বেলুন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভবিষ্যতে তাদের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো ব্যাপারে ছাড় দেওয়া হবে না।

বৈঠকের পর টুইট বার্তায় ব্লিঙ্কেন চীনা নজরদারি বেলুনের ব্যাপারে কঠোর সমালোচনা করেছেন।

অন্যদিকে বেইজিং সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ধারণা বিপথগামী বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। গত ২ ফেব্রুয়ারি থেকে বেলুনকাণ্ড নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে।

বিষয়:অ্যান্টনি ব্লিঙ্কেন গোয়েন্দা বেলুন চীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…