আন্তর্জাতিক

ইসরায়েলের বিষয়ে ‘খুশি নন’ মার্কিন প্রেসিডেন্ট

অবস্থানরত ডোনাল্ড ট্রাম্প, পটভূমিতে গাছের ঝোপঝাড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি নীল স্যুট পরেছেন এবং বাইরে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি একেবারেই ‘খুশি নন’। তিনি বলেছেন, ‘আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাদের শান্ত হওয়া উচিত।’

মঙ্গলবার ২৪ জুন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ন্যাটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গতকাল এমন অনেক কিছুই তিনি প্রত্যক্ষ করেছেন, যা তার পছন্দ হয়নি। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা চুক্তি করার পরপরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা উচিত হয়নি। মূলত দেশটি দুইটি এমন স্থানে রয়েছে যারা, দীর্ঘ সময় ধরে এবং এত কঠিন লড়াই করছে যে তারা নিজেরাই জানে না তারা কী করছে।

বিষয়:ইরান-ইসরায়েল সংঘাত মার্কিন প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…