শেনজেনে উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ ট্রাম্প

সংগৃহীত
চীনের শেনজেনে পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে সামরিক বাহিনীর গার্ড অব অনার, ফুল হাতে শিশুদের উপস্থিতি এবং আকাশে যুদ্ধবিমানের উড্ডয়নের আয়োজন করা হয়।
সিনহুয়া জানায়, শি জিনপিং বলেন, গত সেপ্টেম্বরে তার যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প ও তার স্ত্রী বিশেষভাবে বিমানবন্দরে গিয়ে তাদের স্বাগত জানিয়েছিলেন। এ ছাড়া তাদের জন্য আয়োজন করা হয়েছিল জাঁকজমকপূর্ণ সংবর্ধনা।
চীনা প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের পুনরায় চীন সফরকে তিনি স্বাগত জানান। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা এবং বৈশ্বিক ব্যবস্থা নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চান। পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে দুই দেশের মধ্যে গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়, বিমানবন্দরে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে তাকে স্বাগত জানানোর জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।





