চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের পরমাণু চালিত সাবমেরিন সাউথ কোরিয়ায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১৬, জুন ২০২৩
আন্তর্জাতিক
A A

নর্থ কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলার অঙ্গীকার হিসাবে মার্কিন নৌবাহিনীর একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন সাউথ কোরিয়ায় পাঠানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের এই সাবমেরিন। সাউথ কোরিয়ার সাথে মিত্রতার নিদর্শন হিসেবে দেশটির শক্তি বৃদ্ধি করতে এই সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

বিগত কয়েক বছরে দুই কোরিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটেছে, পাশাপাশি কূটনীতি স্থবির হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নর্থ কোরিয়ার নেতা কিম জং উন তার দেশকে একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্রে পরিণত করার এবং কৌশলগত পরমাণু অস্ত্রসহ সামরিক শক্তি বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন। যা সাউথ কোরিয়ার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কিম জং উনের এমন ঘোষণার জবাবে যুক্তরাষ্ট্র জানায়, তাদের মিত্রদের বিরুদ্ধে যদি কখনো কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে কিমের দেশ পারমাণবিক অস্ত্রের মুখোমুখি হবে এবং নর্থ কোরিয়ার বর্তমান সরকারের অবসান ঘটবে। ইউএসএস মিশিগান নামক এই সাবমেরিনটি একটি ওহাইও শ্রেণীর পারমাণবিক শক্তি চালিত গাইডেড মিসাইল সাবমেরিন।

ছয় বছর পর যুক্তরাষ্ট্রের কোনও সাবমেরিন বুসানে এসে পৌঁছেছে। সাউথ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, এপ্রিলে ওয়াশিংটন সিউলের নেতাদের সাক্ষরিত ঘোষণা অনুযায়ী সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই সাবমেরিন বুসানে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উননর্থ কোরিয়াসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT