চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতারের মার্কিন সামরিক ঘাঁটি থেকে সদস্যদের সরে যাওয়ার পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে বুধবার ১৪ জানুয়ারি সন্ধ্যার মধ্যে কিছু সামরিক সদস্যকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তিন কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের সতর্কবার্তার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত এসেছে। তবে এক কূটনীতিক জানিয়েছেন, এটি কোনো বাধ্যতামূলক সরিয়ে নেওয়া নয়; বরং নিরাপত্তাজনিত ‘পোশ্চার পরিবর্তন’। এ বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এ ছাড়া আল জাজিরা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদে প্রায় ১০ হাজার সেনা অবস্থান করছেন। গত বছর ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে কিছু সদস্য ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে জুনে যুক্তরাষ্ট্রের হামলার পর কাতারের এই ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এর আগে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছিলেন, ওয়াশিংটনের হামলার ক্ষেত্রে তেহরান আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে।

ডোহার উপকণ্ঠের মরুভূমিতে অবস্থিত ২৪ হেক্টর আয়তনের আল-উদেইদ ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী সদরদপ্তর হিসেবে কাজ করে। এখান থেকেই মিশরের পশ্চিম সীমান্ত থেকে কাজাখস্তান পর্যন্ত বিস্তৃত অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতারমার্কিন সামরিক ঘাঁটিযুক্তরাষ্ট্রসদস্যদের সরে যাওয়ার পরামর্শ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিজেকে শাহরুখের সবচেয়ে বড় ভক্ত দাবি করলেন এই মন্ত্রী!

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

এফইএবি’র বার্ষিক সাধারণ সভা ও বর্ষবরণ অনুষ্ঠিত

এপ্রিল ৩০, ২০২৬

সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের চাই ১৫৫ রান

এপ্রিল ৩০, ২০২৬

‘জুলাই গণঅভ্যুত্থানের পরে সারাদেশে ১৮৫৫ মামলা দায়ের’

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT