যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারকে সই করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছে তিনি বলেন, শিগগিরই সমঝোতা স্মারকটি জনসমক্ষে প্রকাশ করা হবে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর সোমবার সন্ধ্যায় ইরানের পাঁচটি জাহাজ বিনা বাধায় আন্তর্জাতিক জলসীমায় পৌঁছায় বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতাকে ইরানের বিজয় হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে, একে পরাজয় হিসেবে দেখছে ইসরাইল।






