চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনকে যুদ্ধ থেকে সরে আসতে বলছে যুক্তরাষ্ট্র-জার্মানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইউক্রেনের যুদ্ধের দৃশ্য, বিস্ফোরণ ও যুদ্ধযান. Channel i News - চ্যানেল আই নিউজ

গত বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় লাভের উদ্দেশ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি জার্মানির এক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং জার্মানি একত্রে ইউক্রেনকে যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ দিয়েছে। যুদ্ধের ক্লান্তি এবং অর্থনৈতিক সমস্যার কারণে ইউক্রেনকে সমর্থন করা ন্যাটো দেশগুলোর পক্ষে কঠিন হয়ে পড়েছে। সেই কারণেই যুক্তরাষ্ট্র এবং জার্মানি জেলেনস্কি সরকারকে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন।

গত মার্চ মাসে রুজভেল্টে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ। সেই বৈঠকে দুই দেশ ইউক্রেনে অস্ত্র সরবরাহ সীমিত করার বিষয়ে সম্মতি জানিয়েছিলেন। পাশাপাশি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার জন্যও নাকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর পরোক্ষ ভাবে চাপ দিতে সম্মত হয়েছিলেন তাঁরা।

জার্মানির ফেডারেল সরকার এখন ইউক্রেনকে ‘আলোচনার জন্য কৌশলগত ভাবে ভাল অবস্থানে’ রাখার লক্ষ্য নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নিচ্ছে।

বার্লিন এবং ওয়াশিংটন মনে করছে, কিভ এবং মস্কো যদি আলোচনায় বসতে রাজি না হয়, তা হলে দুই দেশের মধ্যে সমস্যার কোনও হিল্লে হবে না। দুই সরকারের মধ্যে কোনও আনুষ্ঠানিক চুক্তিও হবে না।

রাশিয়া এবং ইউক্রেনকে শান্তি আলোচনায় বসাতে ব্যর্থ হলে ‘প্ল্যান বি’-ও রয়েছে যুক্তরাষ্ট্র এবং জার্মানির হাতে।

জার্মানি সংবাদমাধ্যমের সূত্র বলেছে, রাশিয়া এবং ইউক্রেন মধ্যে শান্তি আলোচনা সম্ভব না হলে বিকল্প হিসাবে কোনও চুক্তি ছাড়াই সংঘাত থামাতে চাইছে বার্লিন এবং ওয়াশিংটন।’’ শান্তি আলোচনা বাস্তবায়িত না হলেও, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি নতুন সীমানা টানতে চাইছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।

ট্যাগ: ইউক্রেনজার্মানিপরামর্শযুক্তরাষ্ট্রযুদ্ধযুদ্ধ থেকেরাশিয়াসরে আসার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিটার্ন জমার সময় বাড়ছে ২ মাস

পরবর্তী

ঢাকার নাটকে চেন্নাইয়ের ফাইট ডিরেক্টর!

পরবর্তী
চারজন পুরুষ একসঙ্গে দাঁড়িয়ে, একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার নাটকে চেন্নাইয়ের ফাইট ডিরেক্টর!

শিখর ও সাকিবের সাথে মাগুরায় জনসমাগম ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

শিখরকে সাথে নিয়ে মাগুরা সাজানোর প্রত্যয় সাকিবের

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT