চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দফায় অবৈধ ১১৯ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর জন্য বিমানবন্দরে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং অবৈধ অভিবাসীদের বহিষ্কারের সিদ্ধান্তের অংশ হিসেবে দ্বিতীয় দফায় ১১৯ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতীয় অবৈধ অভিবাসীদের বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্র থেকে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে পৌঁছেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনেটের সময় মার্কিন বিমান বাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজটি অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় মার্কিন সামরিক উড়োজাহাজ ১০৪ জন ভারতীয়কে নিয়ে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়াও রোববার ১৫৭ জন নির্বাসিতকে নিয়ে তৃতীয় উড়োজাহাজাটি ভারতে অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

Banglabid

দ্বিতীয় দফায় ফেরত পাঠানোর মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের, তিনজন উত্তরপ্রদেশের, দুইজন গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের এবং একজন করে হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের নাগরিক। তাদের কয়েকজনের পরিবার তাদের গ্রহণ করতে বিমানবন্দরে পৌঁছেছে।

এর আগে, যাদের বহিষ্কার করা হয়েছিল তারা ছিলেন হরিয়ানা (৩৩), গুজরাট (৩৩), পাঞ্জাব (৩০), মহারাষ্ট্র (৩), উত্তরপ্রদেশ (৩) এবং চণ্ডীগড় (২) থেকে। টেক্সাসের সান আন্তোনিও থেকে উড্ডয়নকারী একই সামরিক উড়োজাহাজে তাদের ফেরত পাঠানো হয়েছিল।

বহিষ্কারকারীদের পুরো ফ্লাইটজুড়ে শিকল দিয়ে বেঁধে আটকে রাখা হয়েছিল, কিন্তু ভারতে পৌঁছানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। যদিও এই পদক্ষেপ ভারতে রাজনৈতিক ঝড় তুলেছিল এবং তৎকালীন বাজেট অধিবেশন চলাকালীন সংসদের উভয় কক্ষে হট্টগোলের সৃষ্টি করেছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১৯ ভারতীয়ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৌলভীবাজা‌রে মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব শুরু

পরবর্তী

বান্দরবানে সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরলেন ঘরছাড়া গ্রামবাসী

পরবর্তী
বান্দরবানে সেনা সহায়তায় ঘরছাড়া গ্রামবাসী নিজ বাড়িতে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরলেন ঘরছাড়া গ্রামবাসী

ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল করিয়ে রেকর্ড ব্রাজিলীয় গোলরক্ষকের

সর্বশেষ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT