চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ এপ্রিল থেকে রিয়াদে যাবে ইউএস-বাংলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৫
বাংলাদেশ
A A

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ সেবা সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী ২১ এপ্রিল থেকে সপ্তাহে ৫ দিন ঢাকা থেকে রিয়াদে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে এই রুটে সেবা দেবে এ কোম্পানি। আজ থেকে এই রুটের টিকেট বিক্রিও শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারলাইন্সটি জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।

ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার দুপুর ১টা ৩৫ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। রিয়াদে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে। আর রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে পরদিন ভোর ৪টায়।

ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪ হাজার ৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে নূন্যতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া ১ হাজার ৪৫৮ সৌদি রিয়েল।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বলছে, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে তারা। এছাড়া ‘রেমিট্যান্স যোদ্ধারা’ যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো গন্তব্যে স্বল্প সময়ে যেতে পারেন, সে ব্যাপারে যত্নশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউএস-বাংলা।

Reneta

বর্তমানে ইউএস-বাংলার বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে।

অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ এপ্রিলইউএস বাংলারিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT