চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘে রাশিয়ার পক্ষ নিল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বিরোধিতা, আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে হামলার তৃতীয় বার্ষিকী উপলক্ষে জাতিসংঘে উত্থাপিত ২টি প্রস্তাবে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যা যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিবর্তনের বিষয়টি তুলে ধরে।

বিবিসি জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইউরোপীয় দেশগুলোর খসড়া প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে রাশিয়ার আক্রমণের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছিল। ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ৯৩টি ভোটে প্রস্তাবটি পাস হয়, তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল, নর্থ কোরিয়া, সুদান, বেলারুশ ও হাঙ্গেরিসহ ১৪টি দেশ এর বিরুদ্ধে ভোট দেয়। ৬৫টি দেশ ভোটদানে বিরত থাকে।

এরপর, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। এই প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে কোনো সরাসরি সমালোচনা করা হয়নি। নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের মধ্যে ১০টি দেশ মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যেখানে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রীস ও স্লোভেনিয়া ভোটদানে বিরত থাকে।

Banglabid

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত দূত ডরোথি ক্যামিল শিয়া বলেছেন, আমাদের প্রস্তাবটি অতীতের দিকে নয়, ভবিষ্যতের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। এটি একটি সহজ বার্তা বহন করে, যা হল যুদ্ধের সমাপ্তি। তবে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা বেতসা বলেন, আমাদের পুনরায় নিশ্চিত করতে হবে যে আগ্রাসনকে পুরস্কৃত করা হবে না বরং নিন্দা করা হবে।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়েছে। নতুন মার্কিন প্রশাসনের নীতিগত পরিবর্তন কীভাবে ইউরোপীয় নিরাপত্তাকে প্রভাবিত করবে, তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা বাড়ছে। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনজাতিসংঘযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT